News Headline :
অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব কিংবদন্তির প্রত্যাবর্তন: চার বছরের চুক্তিতে ফ্রান্সের কোচ জিদান কাতার বিশ্বকাপে দলকে তুলতে না পারা মানচিনিকেই কোচ বানাল ইতালি আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল ছিল, স্বীকার করল আইএফএবি মেক্সিকোর প্রেসিডেন্ট প্রাসাদের কাছে সশস্ত্র হামলা, নিহত ১ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি ১৩ বছরের জন্য যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির নীতিগত অনুমোদন বিমার উদ্ভাবনী ধারণায় পুরস্কার পেল পাইওনিয়ার ও ব্র্যাক ব্যাংক সোলার সরঞ্জাম আমদানিতে এনবিআরের দ্বিমুখী শর্ত মাঠপর্যায়ে জটিলতা তৈরি করছে
১৫ জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, আরও বিস্তার হতে পারে

১৫ জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, আরও বিস্তার হতে পারে

ঢাকাসহ দেশের ১৫টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, যা আরো বিস্তার লাভ করতে পারে।

শুক্রবার (২৮ মার্চ) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শনিবার (২৯ মার্চ) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, লক্ষীপুর ও ফেনী জেলাসহ খুলনা বিভাগের (আট জেলা) ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সন্ধ্যা থেকে রোববার (৩০ মার্চ) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং তা অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার সন্ধ্যা থেকে সোমবার (৩১ মার্চ) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বর্ধিত পাঁচদিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ও রাজশাহীতে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS