News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
ব্রিটিশ ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান লুৎফে সিদ্দিকীর

ব্রিটিশ ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান লুৎফে সিদ্দিকীর

বাংলাদেশে বিনিয়োগের জন্য ব্রিটিশ ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

তিনি জানান, অন্তর্বর্তী সরকার বিদেশি ব্যবসায়ীদের আকৃষ্ট করতে ব্যাপক সংস্কার কাজ শুরু করেছে, যাতে করে এসব ব‍্যবসায়ীরা বাংলাদেশে সরাসরি বিনিয়োগ করতে পারে।

শনিবার (৪ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউকেবিসিসিআইয়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে এ আহ্বান জানান তিনি।

বর্তমানে বাংলাদেশে তিন দিনের সফরে থাকা প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন ইউকেবিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই ও ইউকেবিসিসিআই সভাপতি এম জি মওলা মিয়া।

বৈঠকে বাংলাদেশে ম্যাক্রো ইকোনমিক ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতির বিষয়ে আলোচনা হয়েছে। বিনিময় হার, রিজার্ভ, রপ্তানি, পোর্ট হ্যান্ডলিং রেটসহ বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে। বিনিয়োগকারীদের আরও ইতিবাচক অভিজ্ঞতা দেওয়ার জন্য সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও জানিয়েছেন লুৎফে সিদ্দিকী।  

তিনি শ্রম সংস্কার, গার্মেন্টস সেক্টর, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামগ্রিক সংস্কার নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

তিনি বলেন, বাংলাদেশ ব্যবসার জন্য ক্ষেত্র তৈরি করতে আগ্রহী। আমরা আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে আগ্রহী। আপনাদের যা কিছু জিজ্ঞাসা আছে, আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। আপনারা সশরীরে পরিদর্শন করুন। পরিদর্শনের অভিজ্ঞতা বাকিদের জানান, আপনার অভিজ্ঞতা ভালো হলে সেটি বিশ্বের কাছে তুলে ধরে আমাদেরকে সহায়তা করুন।  

আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিডা চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী, এসডিজিবিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, যুক্তরাজ্যের সংসদ সদস্য রুপা হকসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS