ছাত্রশিবিরকে উদ্দেশ্য করে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, একবার গুপ্ত বলায় যদি এত জ্বালা হয়, তাহলে প্রতিটি ক্যাম্পাসে হাজারবার গুপ্ত বলব। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টায় চট্টগ্রাম সিটি কলেজের একটি দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম বিস্তারিত পড়ুন
এনসিপি সব সময় সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কথা বলে আসছে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার (২২ এপ্রিল) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি গাজীপুর সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক ইমরান হোসেনকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এময় তিনি আহত সাংবাদিকের বিস্তারিত পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে ছাত্রদলের দেয়াল লিখনে ছাত্রশিবিরের এক নেতা বাধা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্রদল। বুধবার (২২ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। ছাত্রদলের বিজয় একাত্তর হলের কর্মী আহমেদ শাহরিয়ার নীড় জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের মতো তারাও বিজয় একাত্তর হলে ‘ছাত্রশিবির গুপ্ত’সহ একাধিক লেখা বিস্তারিত পড়ুন
পৈতৃক জেলা বগুড়ায় সফরকে ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনটি হয়ে উঠেছিল একদিকে ঐতিহ্যবাহী খাবারের স্বাদে ভরপুর, অন্যদিকে প্রাণবন্ত জনসমাবেশে সরব। সোমবার (২০ এপ্রিল) দুপুরে সফরে এসে প্রধানমন্ত্রী বগুড়া সার্কিট হাউজে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন। স্থানীয় ঐতিহ্য ও স্বাদের সমন্বয়ে সাজানো এ ভোজে পরিবেশিত হয় বগুড়ার বিশেষ কিছু খাবার। জেলা প্রশাসনের বিস্তারিত পড়ুন
টকশো’ তৃতীয় মাত্রার উপস্থাপক এবং সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের স্ত্রী ফাহমিদা হক বিএনপির সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়াকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে জিল্লুর রহমান বলেছেন, সংসদ সদস্য হিসেবে ফাহমিদা হকের এই মনোনয়ন তার দীর্ঘদিনের সামাজিক বিস্তারিত পড়ুন
জুলাই সনদের ভিত্তিতে হওয়া গণভোটের রায় বর্তমান সরকার বাস্তবায়ন করছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, যারা নতুন রাষ্ট্র কাঠামোর স্বপ্ন নিয়ে ভোট দিয়েছিল, তাদের সে স্বপ্ন পূরণ হয়নি।উল্টো সরকার নানা অজুহাতে গণরায় উপেক্ষা করে ‘ফ্যাসিবাদী স্টাইলে’ দেশ চালাচ্ছে। বৃহস্পতিবার (১৬ বিস্তারিত পড়ুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা দেওয়া প্রার্থীদের সাক্ষাৎকারের তারিখ ও সময় ঘোষণা করা হয়েছে। আগামী শুক্র ও শনিবার (১৭ ও ১৮ এপ্রিল) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিস্তারিত পড়ুন
ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। ২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দেন তিনি। অভিনেত্রী থেকে নেত্রী হয়ে বিধানসভা নির্বাচনে বাকুড়ার টিকিট পান সায়ন্তিকা। কিন্তু ৭৩৫ ভোটে হেরে যান।নির্বাচনে হেরে গেলেও রাজনীতি ছাড়েননি সায়ন্তিকা। রুপালি পর্দার পাশাপাশি রাজনীতির মাঠেও সক্রিয় এই অভিনেত্রী।২০২৪ সালে বারানগর আসনে বিধানসভার উপ-নির্বাচনে দলের বিস্তারিত পড়ুন
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা খাল খনন ও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন জনবান্ধব কর্মসূচিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, দেশের সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার প্রাঙ্গণে এক জনসভায় তিনি এ কথা বলেন।এর আগে বিস্তারিত পড়ুন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের আইনের ব্যাখ্যা ও নানা বক্তব্যের সমালোচনা করে রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনীতি বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের কচকচানিতে জাতি আজ বিভ্রান্ত। তিনি অর্ধেক সত্য বলে মানুষকে ধোঁকা দিচ্ছেন।সংবিধানের স্পিরিট তথা জনগণের ইচ্ছার চেয়ে আইন কখনো বড় হতে পারে না। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে (আইইডিবি) বিস্তারিত পড়ুন