রাজধানীর উত্তরা এলাকায় গোপনে কিটামিন প্রক্রিয়াজাতকরণ ল্যাব স্থাপন করে আন্তর্জাতিক মাদক পাচার চালানো একটি চক্রের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে বিপুল পরিমাণ কিটামিন, রাসায়নিক দ্রব্য ও সরঞ্জাম জব্দের পাশাপাশি তিন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। সেগুনবাগিচায় ডিএনসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহাপরিচালক মো. হাসান মারুফ এ বিস্তারিত পড়ুন
অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকছে ভারতের পশ্চিমবঙ্গের শোবিজ পাড়া টলিউড। মঙ্গলবার থেকে সব ধারাবাহিক ও সিনেমার শুটিং বন্ধ রেখে, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে অভিনেতাদের নিরাপত্তার দাবি তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার টেকনিশিয়ানস স্টুডিয়োয় অভিনেতাদের সংগঠনের এক বৈঠকের পরে এমনই জানানো হয়। এর আগে শনিবার (০৩ এপ্রিল) বিকেলে বিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রের বাজারে চীন বরাবরই শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। ভিয়েতনাম দ্বিতীয় আর বাংলাদেশ ছিল তৃতীয় দেশ। রপ্তানিতে চীনের উপর বাড়তি শুল্ক আরোপের কারণে এবার দেশটি ছিটকে পড়েছে, শীর্ষ উঠেছে ভিয়েতনাম। আর বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে দ্বিতীয় তৈরি পোশাক দেশে পরিণত হয়েছে। আর চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়া ও ভারত। বিস্তারিত পড়ুন
স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) ও রুপার দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা-রুপার দাম কমানো হয়েছে। আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (৬ এপ্রিল) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া বিস্তারিত পড়ুন
বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় দুই হাজার ৭৬৯ মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একইসঙ্গে ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারের মাইলফলকে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি। সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে ঢাকা-১৮ আসনের সংসদ বিস্তারিত পড়ুন
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে এক মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৬ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দিয়ে রুল জারি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তফাদার। রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে ২০২৪ বিস্তারিত পড়ুন
জ্বালানি সংকটের প্রেক্ষাপটে অনলাইন ক্লাস চালুর আলোচনা থাকলেও, তা বড় পরিসরে তা এগোচ্ছে না বলে জানিয়েছেন, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৬ এপ্রিল) রাজধানীর শেরে বাংলা নগরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সংকটের কারণে অনলাইন ক্লাস নিয়ে কিছু চিন্তাভাবনা থাকলেও বিস্তারিত পড়ুন
প্রখর রোদ আর চৈত্রের প্রচণ্ড উত্তাপে নাজেহাল হয়ে পড়েছে যমুনাপারের শহর সিরাজগঞ্জের জনজীবন। শনিবার (৪ এপ্রিল) সকাল থেকেই সূর্যের তাপমাত্রা বাড়তে থাকে। দুপুরে সূর্যের রশ্মি যেন আগুন ঝরাতে থাকে। এর সঙ্গে বেড়েছে বাতাসের আর্দ্রতা।ফলে প্রচণ্ড গরমে মানুষের মধ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ পড়েছেন বেশি বিপাকে। তারা বিস্তারিত পড়ুন
কেরাণীগঞ্জের কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় লাগা আগুন প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (৪ এপ্রিল) দুপুরে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় সোয়া এক ঘণ্টার প্রচেষ্টায় দুপুর ২টা ৩০ মিনিটে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার বিস্তারিত পড়ুন
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। যার জেরে রাজধানীজুড়ে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ভোর থেকে রাত পর্যন্ত বিভিন্ন পেট্রোল পাম্পে অনিশ্চয়তা নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ক্লান্ত হচ্ছেন অনেকে। তবুও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার ফল মিলছে না, ফিরছেন প্রয়োজনীয় তেল না পেয়েই। বিস্তারিত পড়ুন