News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
এশিয়ান ইউনিভার্সিটির আয়োজনে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

এশিয়ান ইউনিভার্সিটির আয়োজনে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

‘সুশাসন, ন্যায়বিচার ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা’ শীর্ষক দুই দিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)।

শুক্র ও শনিবার (৮ ও ৯ মে) রাজধানীর ঢাকা শেরাটন ও বিশ্ববিদ্যালয়ের আশুলিয়াস্থ নিজস্ব ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনের উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ, চেয়ারম্যান, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন এইউবির প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।

তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা, ন্যায়নীতিভিত্তিক সমাজ গঠন, অর্থনৈতিক মুক্তি অর্জন, জানমালের নিরাপত্তা বিধান, ধর্ম পালনের স্বাধীনতা এবং নিজস্ব সংস্কৃতি, মূল্যবোধ ও বিশ্বাসের অবাধ চর্চা নিশ্চিত করতে বিশ্বব্যাপী নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা অপরিহার্য।এ লক্ষ্যেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে এইউবি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোশাররফ হোসেন ভূঁইয়া।

সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ১১টি দেশের শিক্ষাবিদ, গবেষক ও পেশাজীবীরা অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, সৌদি আরব, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

ইতোমধ্যে দেশের ও বিদেশের ৩৫টি বিশ্ববিদ্যালয় এবং ১৬টি গবেষণা প্রতিষ্ঠান গবেষণাপত্র উপস্থাপনের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করেছে।

উদ্বোধনী সেশনের পর শুরু হয় বিজনেস সেশন। এতে আলোচক হিসেবে অংশ নেন প্রফেসর ড. খান মুহাম্মদ মইনুল হক ও প্রফেসর মুহাম্মদ এমদাদ হুসাইন।

আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে সুশাসন, নৈতিক নেতৃত্ব ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

দুই দিনব্যাপী এ সম্মেলনের আহ্বায়ক ড. রাশেদুল আলম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS