শরীয়তপুর-চাঁদপুর রুটে মেঘনা নদীর ওপর ৮.০৪ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। তবে ২০২৩ সালে এই সেতুর দৈর্ঘ ধরা হয়েছিল ১০ কিলোমিটার। দেশে এখন পর্যন্ত নির্মিত দীর্ঘতম সেতুগুলোর মধ্যে পদ্মা সেতুর দৈর্ঘ ৬. ১৫ কিলোমিটার। যমুনা সেতুর দৈর্ঘ ৪.৮ কিলোমিটার। পরিকল্পনা অনুযায়ী মেঘনায় সেতু নির্মাণ হলে ওই এলাকাসহ এর আশপাশের এলাকার মানুষের যাতায়াত সহজ হবে। নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠবে।কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা দেখা দেবে। সর্বোপরি ওই অঞ্চলের মানুষের আয় বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে এই সেতু। কাঙ্ক্ষিত মাত্রায় শিল্প ও সেবা খাতের প্রসার ঘটলে সেতুটি মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বিস্তারিত পড়ুন
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৪টি অধ্যাদেশ বিল আকারে জাতীয় সংসদে পাস হয়েছে। এ ছাড়া আইন হিসেবে রূপান্তরের জন্য আরও দুটি অধ্যাদেশ বিল আকারে সংসদে উত্থাপন করা হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা মোট ১৬টি বিল উত্থাপন করেন। এর মধ্যে ১৪টি বিস্তারিত পড়ুন
রাজধানীর উত্তরা এলাকায় গোপনে কিটামিন প্রক্রিয়াজাতকরণ ল্যাব স্থাপন করে আন্তর্জাতিক মাদক পাচার চালানো একটি চক্রের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে বিপুল পরিমাণ কিটামিন, রাসায়নিক দ্রব্য ও সরঞ্জাম জব্দের পাশাপাশি তিন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। সেগুনবাগিচায় ডিএনসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহাপরিচালক মো. হাসান মারুফ এ বিস্তারিত পড়ুন
অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকছে ভারতের পশ্চিমবঙ্গের শোবিজ পাড়া টলিউড। মঙ্গলবার থেকে সব ধারাবাহিক ও সিনেমার শুটিং বন্ধ রেখে, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে অভিনেতাদের নিরাপত্তার দাবি তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার টেকনিশিয়ানস স্টুডিয়োয় অভিনেতাদের সংগঠনের এক বৈঠকের পরে এমনই জানানো হয়। এর আগে শনিবার (০৩ এপ্রিল) বিকেলে বিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রের বাজারে চীন বরাবরই শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। ভিয়েতনাম দ্বিতীয় আর বাংলাদেশ ছিল তৃতীয় দেশ। রপ্তানিতে চীনের উপর বাড়তি শুল্ক আরোপের কারণে এবার দেশটি ছিটকে পড়েছে, শীর্ষ উঠেছে ভিয়েতনাম। আর বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে দ্বিতীয় তৈরি পোশাক দেশে পরিণত হয়েছে। আর চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়া ও ভারত। বিস্তারিত পড়ুন
স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) ও রুপার দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা-রুপার দাম কমানো হয়েছে। আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (৬ এপ্রিল) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া বিস্তারিত পড়ুন
বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় দুই হাজার ৭৬৯ মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একইসঙ্গে ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারের মাইলফলকে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি। সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে ঢাকা-১৮ আসনের সংসদ বিস্তারিত পড়ুন
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে এক মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৬ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দিয়ে রুল জারি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তফাদার। রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে ২০২৪ বিস্তারিত পড়ুন
জ্বালানি সংকটের প্রেক্ষাপটে অনলাইন ক্লাস চালুর আলোচনা থাকলেও, তা বড় পরিসরে তা এগোচ্ছে না বলে জানিয়েছেন, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৬ এপ্রিল) রাজধানীর শেরে বাংলা নগরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সংকটের কারণে অনলাইন ক্লাস নিয়ে কিছু চিন্তাভাবনা থাকলেও বিস্তারিত পড়ুন
প্রখর রোদ আর চৈত্রের প্রচণ্ড উত্তাপে নাজেহাল হয়ে পড়েছে যমুনাপারের শহর সিরাজগঞ্জের জনজীবন। শনিবার (৪ এপ্রিল) সকাল থেকেই সূর্যের তাপমাত্রা বাড়তে থাকে। দুপুরে সূর্যের রশ্মি যেন আগুন ঝরাতে থাকে। এর সঙ্গে বেড়েছে বাতাসের আর্দ্রতা।ফলে প্রচণ্ড গরমে মানুষের মধ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ পড়েছেন বেশি বিপাকে। তারা বিস্তারিত পড়ুন