সচিবালয়ে আন্দোলন: স্বাস্থ্য শিক্ষা বিভাগের ৪ জন বরখাস্ত

সচিবালয় ভাতার দাবিতে সরকারি নিয়ম উপেক্ষা করে আন্দোলন করায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চারজনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। এদের মধ্যে একজন প্রশাসনিক কর্মকর্তা, দুইজন ব্যক্তিগত কর্মকর্তা ও একজন অফিস সহায়ক রয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব ইসরাইল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিস্তারিত পড়ুন

জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ শুরু

ভারতে আশ্রিত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব খুনিকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া এবং ‘ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়া লীগ ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রে’র প্রতিবাদে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ শুরু করেছে জুলাই ঐক্য। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে রাজধানীর রামপুরা ব্রিজ থেকে এ মার্চ শুরু করা হয়। কর্মসূচিতে বিস্তারিত পড়ুন

‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা

ভারতে আশ্রিত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব খুনিকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া এবং ‘ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়া লীগ ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রে’র প্রতিবাদে জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ পুলিশের বাধার মুখে পড়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে রাজধানীর রামপুরা ব্রিজ থেকে শুরু হওয়া এ মার্চকে বিস্তারিত পড়ুন

লালবাগে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

পুরান ঢাকার লালবাগের ইসলামবাগ চেয়ারম্যানঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট দুপুর ১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আগুন বিস্তারিত পড়ুন

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ-বেদনার এক মহাকাব্যিক দিন: তারেক রহেমান

মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। বার্তায় তারেক রহমান বলেন, দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে। এ বিস্তারিত পড়ুন

বিজয় দিবসের ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

মহান বিজয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এ ডাকটিকিট, খাম, সিলমোহর অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিস্তারিত পড়ুন

বুলেটের ‘অংশবিশেষ’ ওসমান হাদীর ব্রেনে রয়ে গেছে: চিকিৎসক

জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদীর মাথার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানিয়েছেন, তার ব্রেনে বুলেটের ‘অংশবিশেষ’ বা পেলেট রয়ে গেছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অস্ত্রোপচারের পর ওসমান বিন হাদীকে শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টায় রাজধানীর এভারকেয়ার বিস্তারিত পড়ুন

ওসমান হাদীর পরিবারের সঙ্গে দেখা করলেন জুবাইদা রহমান

সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর পরিবারের সঙ্গে দেখা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে তিনি হাদীর ছোট ভাই ওমর ও তার বোনের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজ-খবর নেন। বিস্তারিত পড়ুন

তর্ক-ঝগড়া-হাতাহাতি-সমঝোতা, তারপরও হত্যা

রাজধানীর লালবাগ শহীদনগরে তর্ক-ঝগড়া-হাতাহাতি-সমঝোতার পরও মোহাম্মদ হোসেন (২৫) নামে এক কারখানা কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।  জানা গেছে, লোহার পাইপ চাওয়া নিয়ে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শহীদনগর ২ নম্বর গলিতে হত্যাকাণ্ডটি ঘটে। ঘটনাটি লালবাগ থানাকে জানানো হয়েছে।  ছুরিকাঘাতের পর গুরুতর আহত অবস্থায় বিস্তারিত পড়ুন

প্রধান বিচারপতির বাসভবন ও সুপ্রিম কোর্ট এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন ও সুপ্রিম কোর্টসহ আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2023 EU BANGLA NEWS