পর্তুগালে দীর্ঘ শীতের জড়তা কাটিয়ে ফিরছে কাঙ্ক্ষিত উষ্ণ আবহাওয়া। দক্ষিণ-পূর্ব ইউরোপের আটলান্টিকঘেঁষা দেশটিতে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) ও বুধবার (১ এপ্রিল) তাপমাত্রা সর্বোচ্চ ২৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, যা হতে পারে এই বছরের সর্বোচ্চ। পর্তুগালের আবহাওয়া সংস্থা ‘লুইসা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আবহাওয়াবিদ আঞ্জেলা লুরেনসো জানান, আগামী ৫ এপ্রিল (রোববার) ইস্টার বিস্তারিত পড়ুন
পতিত ফ্যাসিবাদী আমলে ২০১২ সালে গুম হওয়া স্বামী ও বিএনপি নেতা এম ইলিয়াস আলীর খোঁজ জানতে চেয়েছেন তার স্ত্রী সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। একইসঙ্গে জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে গুমের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। সোমবার (৩০ মার্চ) ত্রয়োদশ জাতীয় বিস্তারিত পড়ুন
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের ওপর সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় বড় ধরনের প্রভাব ফেলতে না পারলেও, যদি তারা ইরান-সমর্থিত এই সংঘর্ষে পূর্ণমাত্রায় জড়িয়ে পড়ে এবং বাব আল-মানদেব প্রণালিতে অবরোধের চেষ্টা করে, তাহলে তা অঞ্চলে একটি ‘ভয়াবহ পরিস্থিতি’ তৈরি করতে পারে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গার্টন কলেজের প্রেসিডেন্ট এলিজাবেথ কেন্ডাল আল বিস্তারিত পড়ুন
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরান যুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র শিগগিরই সেখান থেকে সরে আসবে। রক্ষণশীল পডকাস্টার বেনি জনসনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র তার অধিকাংশ সামরিক লক্ষ্য অর্জন করেছে, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও কিছু সময় যুদ্ধ চালিয়ে যেতে চান, যাতে বিস্তারিত পড়ুন
পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অনেক দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে মূল্য বৃদ্ধি না করা সরকারের বড় সফলতা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৮ মার্চ) বিকেলে জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিস্তারিত পড়ুন
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় দেশের বৈদেশিক ঋণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর শেষে মোট বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে ১১৩ দশমিক ৫১ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, শুধু ২০২৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর এ তিন মাসেই বৈদেশিক ঋণ বিস্তারিত পড়ুন
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন করে বাংলাদেশের অর্থনীতির জন্য উদ্বেগ সৃষ্টি করেছে। প্রবাস আয়ের ওপর নির্ভরশীল বাংলাদেশের জন্য এই সংঘাত রেমিট্যান্স প্রবাহে ধীরগতির আশঙ্কা তৈরি করেছে। সম্প্রতি প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) এক প্রতিবেদনে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে শ্রমবাজারে চাহিদা কমে যেতে পারে।ফলে বিস্তারিত পড়ুন
বর্তমান বাস্তবতায় বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে। তবে এই সংস্কার যেন সংস্থাটির মৌলিক নীতিমালাকে ক্ষতিগ্রস্ত না করে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (২৭ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ক্যামেরুনের ইয়াউন্দেতে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার ১৪তম মন্ত্রী পর্যায়ের বিস্তারিত পড়ুন
মধ্যপ্রাচ্য অঞ্চলে চলমান সংঘাতজনিত বিশেষ পরিস্থিতির মধ্যেই সীমিত পরিসরে স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) যথাযোগ্য মর্যাদা ও আনুষ্ঠানিকতার সঙ্গে কুয়েতের বাংলাদেশ দূতাবাস দিবসটি উদযাপন করেছে। কুয়েতের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, বিদ্যমান আঞ্চলিক বাস্তবতায় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষে কুয়েত সরকার কর্তৃক জনসমাগমের ওপর সতর্কতামূলক নিষেধাজ্ঞা বলবৎ থাকায় বিস্তারিত পড়ুন
চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ জামালের কন্যা তানিয়া আক্তারের বিয়ে উপলক্ষে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী জপেল চাকমাকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হবে। শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর বিস্তারিত পড়ুন