চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, প্রস্তুত খসড়া চুক্তিপত্র – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

বাংলাদেশ বিমানবাহিনীর সক্ষমতা বাড়াতে চীনের তৈরি জে-১০সিই মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফট কেনার প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে সরকার। যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার কেনা সংক্রান্ত কমিটি নেগোসিয়েশন বৈঠকের মাধ্যমে খসড়া চুক্তিপত্র প্রস্তুত করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। খসড়া চুক্তিপত্রটি অনুমোদনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগসহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ে বিস্তারিত পড়ুন

ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিনুল ইসলামকে সচিব পদমর্যাদায় এক বছরের জন্য জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটউটের মহাপরিচালক (ডিজি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় আমিনুল ইসলামের চুক্তির মেয়াদ বাতিল করে নতুন করে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ এর বিস্তারিত পড়ুন

বাবা হারালেন বাংলানিউজের সাংবাদিক বদরুল

অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের হবিগঞ্জ ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বদরুল আলমের বাবা জাহাঙ্গীর আলম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে, বিস্তারিত পড়ুন

‘…দীর্ঘনিশ্বাস ছাড়ে, সম্ভবত তখনই মারা যায়’

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. সাইদ হোসেন। মঙ্গলবার (২৫ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দি দেন তিনি। এ মামলায় তাপস, নানকসহ ২৮ জনের বিস্তারিত পড়ুন

‘আমেরিকান ডায়মন্ড’ নামের আড়ালে কী আছে?

ঝকঝকে পাথর। দেখতে হীরার মতো।হাতে পরলে বা কানে দুললে দূর থেকে বোঝার উপায় নেই আসল হীরা, নাকি অন্য কোনো পাথর। ‘আমেরিকান ডায়মন্ড’ নামে বাজারে পরিচিত এমন গয়নার চাহিদাও কম নয়।কানের দুল, নাকফুল, আংটি, নেকলেস থেকে ব্রেসলেট—বিভিন্ন অলংকারে ব্যবহৃত হচ্ছে এই পাথর। দাম তুলনামূলক কম হওয়ায় মধ্যবিত্ত ক্রেতাদের কাছেও এটি বেশ বিস্তারিত পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তার শপথ গ্রহণে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলেও দাবি করেছেন আইনমন্ত্রী। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনগত সহায়তা অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর ও মহিলাবিষয়ক অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে সাংবাদিকদের বিস্তারিত পড়ুন

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ পাঁচ জেলের লাশ উদ্ধার

বরগুনার পাথরঘাটার হাইরের চর সংলগ্ন বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে এফবি বরকত নামে একটি ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের লাশ উদ্ধার করা হয়েছে।  নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর মঙ্গলবার (২৫ আগস্ট) গভীর সমুদ্র থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। জানা যায়, গত ২১ আগস্ট দুপুর ১টার দিকে পাথরঘাটা থেকে বিস্তারিত পড়ুন

৪৮তম বিসিএস থেকে নিয়োগ পেলেন আরও ১৮৪ জন

৪৮তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ১৮৪ জনকে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, প্রার্থীদের সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ২২০০০-৫৩০৬০ টাকা বেতনক্রমে নিয়োগ দেওয়া হলো। বিস্তারিত পড়ুন

চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয়: হাইকোর্ট

সরকারি অফিস ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের চেয়ার বা সোফার পেছনে আইনবহির্ভূতভাবে পতাকা প্রদর্শন করা থেকে বিরত রাখার জন্য নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এক আইনজীবীর করা রিটে মঙ্গলবার (২৫ আগস্ট) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে রিট করেন আইনজীবী শরিফ সরকার। বিস্তারিত পড়ুন

বিমানবন্দর থেকে জ্যাকেট চুরির দুই বছর পর ব্রিটিশ যুবক গ্রেপ্তার

সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের একটি দোকান থেকে ডেনিম জ্যাকেট চুরির অভিযোগে দুই বছরেরও বেশি সময় পর এক ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছে। পুলিশ জানায়, ২০২৪ সালের ১৪ আগস্ট সন্ধ্যায় বিমানবন্দরের একটি দোকানের কর্মী ডিসপ্লে ম্যানিকুইন থেকে একটি নীল ডেনিম জ্যাকেট নেই দেখতে পান।জ্যাকেটটির দাম ছিল ২৭৫ মার্কিন ডলার। সিসিটিভি বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2026 EU BANGLA NEWS