News Headline :
ইরানি হামলার আশঙ্কায় গোপনে ট্রাম্পের উড়োজাহাজ বদল আদিবাসী ইস্যুতে ‘পাতানো ফাঁদে’ পা না দেওয়ার পরামর্শ তথ্যমন্ত্রীর হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া পর্যালোচনায় ভারত: জয়সওয়াল জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ভবনের ফটকে গুলি আট মাসের মধ্যে সর্বনিম্ন, জুলাইয়ে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.৩২ শতাংশে কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন, পরশকে বলেছিলেন কাদের জাঁকালো আয়োজনে পর্দা নামলো বাভাসির অবশেষে সালমান শাহ’র মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর বাবা ছিলেন মেসির জীবনের সবচেয়ে বড় ‘রোল মডেল’

ক্যাফে অ্যামাজনের উদ্বোধনীতে সুরের লহমায় ভাসালেন হাবিব ওয়াহিদ

বর্ণাঢ্য আয়োজন, ঝলমলে আলোকসজ্জা আর উৎসবের আবহে দেশের অন্যতম জনপ্রিয় শপিং ডেস্টিনেশন বসুন্ধরা সিটি শপিংমলে যাত্রা শুরু করলো থাইল্যান্ডের জনপ্রিয় কফি চেইন ‘ক্যাফে অ্যামাজন’র নতুন আউটলেট। বৃহস্পতিবার (৬ আগস্ট) অনুষ্ঠিত গ্র্যান্ড ওপেনিং শুধু একটি ব্র্যান্ডের উদ্বোধনেই সীমাবদ্ধ থাকেনি, পরিণত হয়েছিল সুর, উচ্ছ্বাস আর দর্শক-শ্রোতার মিলনমেলায়। সন্ধ্যার শুরুতে প্রায় ঘণ্টাব্যাপী পরিবেশনায় মঞ্চ মাতান চলতি সময়ের গায়িকা জেফার রহমান। তার গানের আবেশ তখনও কাটেনি, এরই মধ্যে দর্শকদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে মঞ্চে ওঠেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।হাত নেড়ে দর্শকদের শুভেচ্ছা জানাতেই মুহূর্তে বসুন্ধরা সিটি মুখর হয়ে ওঠে চারদিকে একটাই ধ্বনি, ‘হাবিব… হাবিব…’। মঞ্চে উঠেই ক্যাফে আমাজনের নতুন যাত্রার জন্য শুভকামনা জানান হাবিব।আড্ডার ছলে জানান নিজের পছন্দের পানীয়, হট কফি। এরপরই শুরু হয় সুরের জাদু। প্রথমেই কণ্ঠে তোলেন ‘তোমারে দেখিলো পরানো ভরিয়া’। ‘চন্দ্রগ্রহণ’ সিনেমার এই জনপ্রিয় গান শুরু হতেই দর্শক-শ্রোতারা যেন একসঙ্গে হয়ে ওঠেন সহশিল্পী। পুরো শপিং মল ভরে যায় সমবেত কণ্ঠের আবেগে। একটি গানের রেশ কাটতে না কাটতেই হাবিব গেয়ে ওঠেন ‘দিন গেল তোমার পথ চাহিয়া, মন পুড়ে সখি গো কার লাগিয়া’। এবার দর্শকেরা যেন নীরব মুগ্ধতায় ডুবে যান। তবে সেই নীরবতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাঝপথেই গান থামিয়ে হাবিব হাসিমুখে বলে ওঠেন, ‘আমি বাজাব, আপনারা গাইবেন।’ আর তাতেই যেন বাঁধভাঙা উচ্ছ্বাস। মুহূর্তে দর্শকরাই হয়ে ওঠেন আসরের মূল কণ্ঠ। ‘বলে তো দিয়েছি হৃদয়ের কথা’ পরিবেশনের সময় যেন ভালোবাসার অপ্রকাশিত অনুভূতিগুলোও সুর হয়ে ভেসে বেড়াতে থাকে। এরপর ‘রাত নির্ঘুম’ গানে অভিমান, অপেক্ষা আর ভালোবাসার মিশেলে তৈরি হয় এক অন্যরকম আবহ। এরপর ভালোবাসার আরও গভীরে নিয়ে যেতে হাবিব গাইলেন ‘আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই’। দর্শকেরাও সুর মিলিয়ে যেন প্রিয় মানুষটিকে প্রশ্ন ছুড়ে দিলেন- ‘আমায় কতটা ভালোবাসো, সেই কথাটা জানতে চাই।’ পরের গান ‘পৃথিবীর যত সুখ’। গানের প্রতিটি পঙ্‌ক্তিতে যেন ভেসে উঠছিল স্বপ্ন, ভালোবাসা আর একসঙ্গে পথচলার গল্প। গান শেষে হাসতে হাসতেই হাবিব বললেন, ‘আপনারাই তো আমার চেয়ে ভালো গাইছেন।’ তার এই মন্তব্যে আরও এক দফা করতালি আর উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো আয়োজন। এরপর একের পর এক পরিবেশন করেন ‘বন্দে মায়া লাগাইছে’, ‘ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে’, ‘ওই বেনি খুলে এলো চুলে’, ‘কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে’, ‘যাদু’ এবং সবশেষে শ্রোতাদের বহুল প্রতীক্ষিত ‘মহাজাদু’। প্রতিটি গানের সঙ্গে দর্শকের কণ্ঠ মিলেছে, প্রতিটি সুরে তৈরি হয়েছে নতুন উন্মাদনা। একসময় মনে হচ্ছিল, মঞ্চে শুধু একজন শিল্পী নন, হাজারো কণ্ঠ মিলেই যেন গড়ে উঠেছে এক বিশাল সংগীতানুষ্ঠান। বিস্তারিত পড়ুন

‘বয়কট চলবে’—ইনফান্তিনোর প্রতি অনাস্থায় অনড় উয়েফা

প্রধান টুর্নামেন্টগুলোর মালিকানা বা বাণিজ্যিক অংশীদারত্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা থেকে সরে আসা এবং জিয়ান্নি ইনফান্তিনোর নিঃশর্ত ক্ষমা প্রার্থনার পরও ফিফার সংকট কাটেনি।  ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা স্পষ্ট জানিয়েছে, ফিফার টুর্নামেন্ট বয়কটের বিষয়ে ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে। স্কাই নিউজকে দেওয়া এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, বিস্তারিত পড়ুন

টি-শার্ট টানিয়ে পেনাল্টি কর্নার অনুশীলন!

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চলছে বাংলাদেশ জাতীয় হকি দলের নিবিড় অনুশীলন। জার্মান হেড কোচ পিটার গেরহার্ডের অধীনে লাল-সবুজের প্রতিনিধিরা এখন নিজেদের নতুন করে ঝালিয়ে নিচ্ছেন।টুর্নামেন্টে সেরা পারফরম্যান্স প্রদর্শনের লক্ষ্যে আপাতত আক্রমণভাগ ও গোল করার দক্ষতার ওপরই সবচেয়ে বেশি জোর দিচ্ছেন কোচ। বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ বিস্তারিত পড়ুন

রান নয়, উইকেটে টিকে থাকাতেই ছিল মনোযোগ: মিরাজ

অস্ট্রেলিয়া একাদশের (ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ) বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে রান তোলার চেয়ে উইকেটে সময় কাটানোর দিকেই বেশি মনোযোগ দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। আর তাতেই মিলেছে সুফল।বৃহস্পতিবার (৬ আগস্ট) ডারউইনে দিন শেষে নিজের অপরাজিত সেঞ্চুরি প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন এই টাইগার অলরাউন্ডার। গত মাসে ওয়ানডে দলের নেতৃত্ব হারানো মিরাজ বিস্তারিত পড়ুন

রোমে লেবানন-ইসরায়েল সপ্তম দফার চূড়ান্ত বৈঠক

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইতালির রাজধানী রোমে শুরু হওয়া লেবানন ও ইসরায়েলের মধ্যকার সপ্তম দফার আলোচনার তৃতীয় ও শেষ দিনের কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) লেবাননের এক কর্মকর্তা আনাদোলু এজেন্সিকে এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা জানান, এবারের আলোচনায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের রূপরেখা, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার সম্পন্ন করা এবং বিস্তারিত পড়ুন

উত্তর কোরিয়ার ১২০ ক্ষেপণাস্ত্র মোতায়েনের দাবি – ইউক্রেনে হামলার জন্য

ইউক্রেনে হামলার জন্য পশ্চিম রাশিয়ায় উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন শুরু হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা। সংস্থাটির এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, এই ইউনিটে ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ছয়টি উৎক্ষেপণযান থাকতে পারে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তা আন্দ্রি চেরনিয়াক জানান, ইউক্রেনে বর্তমানে উচ্চমানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার তীব্র বিস্তারিত পড়ুন

দেশব্যাপী জনসংযোগ কর্মসূচির ঘোষণা ‘ককরোচ জনতা পার্টির’

ভারতের উদীয়মান রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) দেশব্যাপী জনসংযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছে। রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে সাম্প্রতিক আন্দোলনের ধারাবাহিকতায় এবার মানুষের মতামত ও সমস্যা জানার লক্ষ্যে ‘ক্যায়া বোলতি পাবলিক’ নামে নতুন এ কর্মসূচি শুরু করছে দলটি। বৃহস্পতিবার (৬ আগস্ট) মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজীনগরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ বিস্তারিত পড়ুন

দুই বিদ্যুৎকেন্দ্রের ফুয়েল পেমেন্টে ১ লাখ ৭৭ হাজার কোটি টাকা অনুমোদন

দেশের দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কয়লার মূল্য নির্ধারণ (কোল প্রাইস মেকানিজম) সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর আওতায় দুই বিদ্যুৎকেন্দ্রের ফুয়েল পেমেন্ট বাবদ মোট ১ লাখ ৭৬ হাজার ৯৭৪ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত বিস্তারিত পড়ুন

ব্যয় বাড়লো রংপুর মহাসড়ক চার লেন উন্নয়ন প্রকল্পের

বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন ‘সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২: এলেঙ্গা-হাটিকামরুল-বগুড়া-রংপুর মহাসড়ক ৪-লেনে উন্নীতকরণ’ প্রকল্পের ব্যয় ২ হাজার ৪৭৮ কোটি টাকা বাড়ছে। প্রকল্পের ১১টি নির্মাণ প্যাকেজে অতিরিক্ত কাজ, নকশা সংশোধন এবং অবকাঠামোগত পরিবর্তনের কারণে ভেরিয়েশন অর্ডার (ভিও) অনুমোদনের ফলে এই ব্যয় বাড়ছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে বিস্তারিত পড়ুন

এফডিআই আকর্ষণে নীতি সহায়তার ধারাবাহিকতা বজায় থাকবে: বিডা

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠন এবং বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে দীর্ঘমেয়াদি নীতিগত ধারাবাহিকতার ওপর জোর দিচ্ছে সরকার। তিনি বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সরকার ধারাবাহিক ও অনুমানযোগ্য নীতি বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। বৃহস্পতিবার (৬ আগস্ট) আগারগাঁওয়ের বিডা কনফারেন্স বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2026 EU BANGLA NEWS