জাঁকালো আয়োজনে পর্দা নামলো বাভাসির

জাঁকালো আয়োজনে পর্দা নামলো বাভাসির

জাঁকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো ‘আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব-২০২৬’ এর ১০ম চলচ্চিত্র উৎসবের। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয় উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন কানু কুমার নাথ (সিঙ্গাপুর আয়োজক প্রতিনিধি), নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল, পরিচালক মো. ফাহাদ, অভিনেতা ফরিদ হোসাইন ও মো. জাহিদুল ইসলাম (দ্য ডেইলি সান)। 
 
বাভাসি চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডে ছিলেন অভিনেতা মোশাররফ করিম, পরিচালক নাজনীন হাসান খান, অভিনেতা ও পরিচালক শামীম জামান।

উৎসবে দেশ ও দেশের বাইরে থেকে ৭৫টি চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে প্রদর্শিত ৫টি চলচ্চিত্রের মধ্যে ৫ ক্যাটাগরিতে ৫ জনকে চূড়ান্ত হিসেবে পুরস্কার দেওয়া হয়।

উৎসবে সেরা সিনেমার পুরস্কার জিতে নিয়েছে (দ্য পেনান্স)। সেরা অভিনেতা মেঘলা পিনারু (ব্যাড)।সেরা চিত্রনাট্যকার কৌশিক গাঙ্গুলী (মেঘের পরে মেঘ)। সেরা মিউজিক ডিরেক্টর আদিত্য সন্ন্যাসী (দ্য পেনান্স)। সেরা সম্পাদক নম্রতা রাও (রঙ পেন্সিল)। 

অনুষ্ঠান শেষে সবার সম্মিলিত আলাপচালিতায় মুখরিত হয়ে উঠে পুরো হলরুম। এ সময় নিজেদের ব্যক্তিগত আলাপের পাশাপাশি চলচ্চিত্র উন্নয়নের জন্য কী কী করণীয় সম্পর্কে আলোকপাত করেন উপস্থিত ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS