News Headline :
উত্তেজনার পর বেরোবিতে একই মঞ্চে ছাত্রদল-ছাত্রশিবির ভারতে পলাতক আসামিকে দিয়ে রাজনীতি করানো সার্বভৌমত্বের প্রতি অপমান: রিজভী ঢাকায় মহাসমাবেশসহ লং মার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের ‘পলাতক খুনিকে রাজনীতি করার সুযোগ দেওয়া দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত’ কালের কণ্ঠ পরিদর্শনে ঢাকার রাশিয়ান হাউসের প্রতিনিধি নিরাপদ অভিবাসন জাতীয় নিরাপত্তার অংশ: প্রতিরক্ষা উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়ার ‘প্রতিধ্বনি’ করলেন তথ্যমন্ত্রী – শেখ হাসিনার সংবাদ সম্মেলন সরকারি চাকরিতে শূন্যপদে দ্রুত নিয়োগের নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার পররাষ্ট্রমন্ত্রীর কাছে নতুন ইউএনডিপি আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ সবুজবাগে খণ্ডিত লাশে ছিল সোনালি চুল, হাতে ট্যাটু, কানে দুল
হৃদরোগ ইনস্টিটিউটে আনসারের অভিযানে দালাল আটক

হৃদরোগ ইনস্টিটিউটে আনসারের অভিযানে দালাল আটক

রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে রোগীদের কম খরচে পরীক্ষা-নিরীক্ষা এবং দ্রুত চিকিৎসাসেবা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (গণসংযোগ) মো. নাজমুল সাকিব বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টা ২৫ মিনিটে হাসপাতালের বহিঃবিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বল্প খরচে পরীক্ষা-নিরীক্ষা ও দ্রুত চিকিৎসাসেবা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এক ব্যক্তি।

বহিঃবিভাগে দায়িত্বরত এক চিকিৎসকের তথ্যের ভিত্তিতে আনসার সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করেন।

আটক ব্যক্তির নাম আব্দুল্লাহ আল মামুন (২৫)।প্লাটুন কমান্ডার (পিসি) মো. আমিনুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) মো. আলমগীর হোসেন এবং আনসার সদস্য জোবাইর হোসেন ও সাইফুল ইসলাম অংশ নেন।

নাজমুল সাকিব আরও জানান, সরকারি হাসপাতালগুলোতে রোগীদের নির্বিঘ্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং দালালচক্রের অপতৎপরতা প্রতিরোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS