শুটিং করতে গিয়ে গুরুতর আহত রাশমিকা

শুটিং করতে গিয়ে গুরুতর আহত রাশমিকা

শুটিং করতে গিয়ে গুরুতর আঘাত পেয়েছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নতুন একটি সিনেমার নাচের দৃশ্য ধারণের সময় তিনি আহত হন।চিকিৎসকদের মতে, এই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে তাকে অন্তত ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শারীরিকভাবে বেশ কঠিন একটি নাচের দৃশ্যের শুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হন রাশমিকা।বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার হিপের একটি টেনডন সম্পূর্ণ ছিঁড়ে গেছে।

চিকিৎসকদের ভাষ্য, এ ধরনের টেনডন ইনজুরি সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের মধ্যেই বেশি দেখা যায়, যারা দীর্ঘ সময় ধরে কঠোর শারীরিক অনুশীলন করেন।তাই আপাতত সব ধরনের শারীরিক পরিশ্রম ও পেশাগত কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে অভিনেত্রীকে।

জানা গেছে, ছয় সপ্তাহের বিশ্রাম শেষে ধাপে ধাপে পুনর্বাসন (রিহ্যাবিলিটেশন) প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজে ফিরবেন রাশমিকা।

বর্তমানে একসঙ্গে চারটি সিনেমার শুটিং করছেন রাশমিকা। ফলে বাধ্যতামূলক এই বিশ্রাম তার চলমান প্রকল্পগুলোর সময়সূচিতে পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে রাশমিকা মান্দানা কিংবা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS