ওজন কমাতে গ্রিন টি কি কার্যকর?

ওজন কমাতে গ্রিন টি কি কার্যকর?

গ্রিন টি খাওয়ার উপকারিতা অনেক। গ্রিন টি পান মস্তিষ্কের কার্যক্রম ভালো করে, শরীরের বাজে কোলেস্টেরল কমায়, ঠান্ডা-কাশি প্রতিরোধ করে।এ ছাড়া এর রয়েছে আরো অনেক গুণ। কিন্তু একদিন গ্রিন টি খেলে হবে না।ওজন কমাতে চান কিংবা ত্বকের সৌন্দর্য্য ধরে রাখতে চান, প্রতিদিন নিয়ম করে তিন কাপ গ্রিন টি খেতে হবে। কিন্তু স্বাদের জন্য অনেকেই এড়িয়ে চলেন গ্রিন টি।

দুধ-চিনি দিয়ে চা খাওয়া মোটেই ভালো নয়। ওজন কমাতে চাইলে গ্রিন টি খাওয়াকে অভ্যাসে পরিণত করতে হবে।দিনে তিন বেলা গ্রিন টি খাওয়ার নেশা বা অভ্যাস তৈরি করতে হবে।

স্বাদে বদল আনুন

যদি স্বাদের জন্য গ্রিন টি পছন্দ না করেন, তাহলে বিভিন্ন ফ্লেভারের গ্রিন টি খেতে পারেন। বাজারে মিন্ট, হানি লেমন ইত্যাদি ফ্লেভারের গ্রিন টি পাওয়া যায়। সেগুলো খেতে পারেন। এ ছাড়া গ্রিন টি বানিয়ে তাতে লেবুর রস বা মধু মিশিয়ে খেতে পারেন। গ্রিন টি বেশি ফোটাবেন না, তিতা হয়ে যাবে।

হাতের কাছে চা রাখুন

প্রথম কাজ হলো দুধ-চিনি দিয়ে চা খাওয়ার নেশা দূর করা। সাধারণ চা কেনা বন্ধ করে দিন। এর বদলে গ্রিন টি কিনুন। যখনই চা বানাতে যাবেন, হাতের কাছে গ্রিন টি পাবেন। এতে গ্রিন টি খাওয়ার অভ্যাস তৈরি হবে। এ ছাড়া হাতের কাছে গ্রিন টি ব্যাগ রাখতে পারেন।

অ্যালার্ম সেট করুন

দিনে ৩-৪ বার গ্রিন টি খাওয়া উচিত। সকালে খালি পেটে এবং সন্ধ্যার পর গ্রিন টি খাবেন না। এরপর সারাদিনে যখন খুশি গ্রিন টি খেতে পারেন। তাই ফোনে অ্যালার্ম সেট করে রাখুন। এতে আপনি ভুললেও আপনার স্মার্টফোন গ্রিন টি খাওয়ার কথা মনে করিয়ে দেবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS