শ্রেণিকক্ষে অশিক্ষকসুলভ আচরণসহ একাধিক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম।
মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়।এতে সভাপতিত্ব করেন উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিন্ডিকেট সভায় শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে অশিক্ষকসুলভ আচরণ, নৈতিক স্খলনজনিত অপরাধসহ বিভিন্ন অভিযোগে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।