News Headline :
৫ মিনিটের ব্যায়ামেই মিলতে পারে দীর্ঘায়ু! ‘কোনো অভিযোগ নেই, আমার জীবন প্রাপ্তি ও ভালোবাসায় পরিপূর্ণ’ – ৭৩ বছরে কিংবদন্তি ববিতা মানুষ আমাকে সিঙ্গেল দেখতে চায়: বিয়ের প্রশ্নে পরীমণি পুত্র সন্তানের মা হলেন কারিশমা প্রতারণার শিকার অভিনেত্রী, খোয়ালেন তিন লাখ টাকা লন্ডনের রহস্যময় নারীর সঙ্গে শাহরুখ পুত্র, প্রেমের গুঞ্জন শুরু যুদ্ধের মধ্যেও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলছে: পাকিস্তান পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে নির্বাচনী সহিংসতায় নিহত ৩০ জনের বেশি মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে মালয়েশিয়া হয়ে চীনে যাচ্ছে ইরানের তেল জাতিসংঘের নতুন মহাসচিব বাছাইয়ে ভোট হচ্ছে আজ
প্রতারণার শিকার অভিনেত্রী, খোয়ালেন তিন লাখ টাকা

প্রতারণার শিকার অভিনেত্রী, খোয়ালেন তিন লাখ টাকা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী-প্রযোজক কীর্তি কুলহারি। এবার সাইবার প্রতারণায় কয়েক লাখ টাকা খোয়া গেছে তার।

কীর্তির অভিযোগ, অনুমতি ছাড়াই ক্রেডিট কার্ডের তথ্য ব্যবহার করে একাধিক লেনদেন করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ২ লাখ ৪৩ হাজার ৮৫২ রুপি (বাংলাদেশি টাকায় তিন লাখ ১৫ হাজারের বেশি) হাতিয়ে নেওয়া হয়েছে।

জানা গেছে, এই ঘটনায় মুম্বাইয়ের আম্বোলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। ইতোমধ্যেই অজ্ঞাতপরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

পুলিশ সূত্রের বরাদে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, অন্ধেরী পশ্চিমের একটি মাল্টিপ্লেক্সে থাকাকালীন কীর্তির মোবাইলে একটি লেনদেনের সতর্কবার্তা আসে। সেখানে দেখা যায়, তার ক্রেডিট কার্ড ব্যবহার করে একটি বিদেশি বিমান সংস্থার নামে ২,৫২৫ মার্কিন ডলারের অর্থ পরিশোধ করা হয়েছে।এই লেনদেন সম্পর্কে তিনি কিছুই জানতেন না বলে দাবি। বিষয়টি বুঝেই তিনি ব্যাংকের গ্রাহক পরিষেবার সঙ্গে যোগাযোগ করেন।

এরপর ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, তার কার্ড থেকে মোট চারটি অননুমোদিত লেনদেন হয়েছে। আরও ক্ষতি এড়াতে অবিলম্বে কার্ডটি ব্লক করে দেওয়া হয়।

এদিকে অভিযোগে কীর্তি জানিয়েছেন, তিনি কখনও নিজের ক্রেডিট কার্ডের পিন, পাসওয়ার্ড বা অন্য কোনও গোপন তথ্য কারও সঙ্গে শেয়ার করেননি। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ম্যালওয়্যার বা স্পাইওয়্যারের মাধ্যমে তার মোবাইল ফোন কিংবা কার্ড-সংক্রান্ত তথ্য ফাঁস হয়ে থাকতে পারে। সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ব্যাংকের লেনদেনের রেফারেন্স নম্বর, ডিজিটাল ট্রেল এবং অন্যান্য প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে অভিযুক্তদের খোঁজ চলছে। তদন্তে নেমেছে সাইবার শাখাও।

অন্যদিকে, কাজের ক্ষেত্রে সম্প্রতি কীর্তির প্রযোজিত প্রথম সিনেমার শুটিং শেষ হয়েছে। খবরটি সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS