News Headline :
৫ মিনিটের ব্যায়ামেই মিলতে পারে দীর্ঘায়ু! ‘কোনো অভিযোগ নেই, আমার জীবন প্রাপ্তি ও ভালোবাসায় পরিপূর্ণ’ – ৭৩ বছরে কিংবদন্তি ববিতা মানুষ আমাকে সিঙ্গেল দেখতে চায়: বিয়ের প্রশ্নে পরীমণি পুত্র সন্তানের মা হলেন কারিশমা প্রতারণার শিকার অভিনেত্রী, খোয়ালেন তিন লাখ টাকা লন্ডনের রহস্যময় নারীর সঙ্গে শাহরুখ পুত্র, প্রেমের গুঞ্জন শুরু যুদ্ধের মধ্যেও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলছে: পাকিস্তান পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে নির্বাচনী সহিংসতায় নিহত ৩০ জনের বেশি মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে মালয়েশিয়া হয়ে চীনে যাচ্ছে ইরানের তেল জাতিসংঘের নতুন মহাসচিব বাছাইয়ে ভোট হচ্ছে আজ
পুত্র সন্তানের মা হলেন কারিশমা

পুত্র সন্তানের মা হলেন কারিশমা

মা হলেন বলিউড অভিনেত্রী কারিশমা তান্না। বুধবার (২৯ জুলাই) পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ৪২ বছর বয়সী এই অভিনেত্রী।সামাজিকমাধ্যমে যৌথ পোস্টে সুখবরটি জানিয়েছেন অভিনেত্রী ও তার স্বামী, ব্যবসায়ী বরুণ বঙ্গেরা। 

ইনস্টাগ্রামে এক পোস্টে কারিশমা লেখেন, ‘গুরু পূর্ণিমার পবিত্র দিনে আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ এসেছে।২৯ জুলাই ২০২৬। ছোট্টো সোনা, তোমাকে আমাদের পৃথিবীতে স্বাগতম।’

সন্তানের জন্মের খবর প্রকাশের পরপরই কারিশমা এবং বরুণকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগী থেকে বিনোদন দুনিয়ার অনেকে। অভিনেত্রী স্মৃতি ইরানি, মালাইকা অরোরা, দিয়া মির্জা, বিক্রান্ত ম্যাসি, সোনু সুদ, রাহুল বৈদ্য, ভারতী সিংসহ বহু তারকা দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন এবং নবজাতকের জন্য আশীর্বাদ কামনা করেছেন।

২০২২ সালের ৫ ফেব্রুয়ারি মুম্বাইয়ে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন কারিশমা তান্না ও বরুণ বঙ্গেরা। বিয়ের চার বছর পর তাদের সংসারে প্রথম সন্তানের আগমন হলো।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS