News Headline :
৫ মিনিটের ব্যায়ামেই মিলতে পারে দীর্ঘায়ু! ‘কোনো অভিযোগ নেই, আমার জীবন প্রাপ্তি ও ভালোবাসায় পরিপূর্ণ’ – ৭৩ বছরে কিংবদন্তি ববিতা মানুষ আমাকে সিঙ্গেল দেখতে চায়: বিয়ের প্রশ্নে পরীমণি পুত্র সন্তানের মা হলেন কারিশমা প্রতারণার শিকার অভিনেত্রী, খোয়ালেন তিন লাখ টাকা লন্ডনের রহস্যময় নারীর সঙ্গে শাহরুখ পুত্র, প্রেমের গুঞ্জন শুরু যুদ্ধের মধ্যেও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলছে: পাকিস্তান পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে নির্বাচনী সহিংসতায় নিহত ৩০ জনের বেশি মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে মালয়েশিয়া হয়ে চীনে যাচ্ছে ইরানের তেল জাতিসংঘের নতুন মহাসচিব বাছাইয়ে ভোট হচ্ছে আজ
লন্ডনের রহস্যময় নারীর সঙ্গে শাহরুখ পুত্র, প্রেমের গুঞ্জন শুরু

লন্ডনের রহস্যময় নারীর সঙ্গে শাহরুখ পুত্র, প্রেমের গুঞ্জন শুরু

বলিউড বাদশা শাহরুখ খান পুত্র আরিয়ান খান। নানা কারণেই বছড়জুড়ে আলোচনায় থাকেন এই স্টারকিড।২০২৫ সালেই নির্মাতা হিসেবে নাম লিখিয়ে খবরের শিরোনাম হন। তবে এবার আলোচনায় ব্যক্তিগত জীবন নিয়ে। 

সম্প্রতি লন্ডনে এক রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ানকে দেখা গেছে। সেই সময়ের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

নেটিজেনদের একাংশের দাবি, আরিয়ানের সঙ্গে দেখা যাওয়া এই তরুণী হলেন একজন পেশাদার শিল্পী, নাম ভিনি তাকাইর। ভাইরাল হওয়া ছবি ও ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, লন্ডনের একটি অভিজাত ক্যাসিনো থেকে একসঙ্গে বের হচ্ছেন আরিয়ান এবং ভিনি।

এদিন ক্যাসিনো থেকে বের হওয়ার সময় আরিয়ানকে দেখা গেছে ক্যাজুয়াল পোশাকে। তার ঠিক পাশেই সম্পূর্ণ কালো পোশাকে নজর কেড়েছেন ভিনি।

ছবিগুলি সামাজিকমাধ্যমে ভাইরাল হতেই ভক্তদের মধ্যে কৌতুহলের সূচনা। দু’জনের রসায়ন দেখে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন- তারা কি কেবলই ভালো বন্ধু, নাকি সম্পর্কের রসায়ন গড়াচ্ছে আরও গভীরে?

এই আলোচনার মাঝেই ভিনি তাকাইর তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লন্ডন ভ্রমণের বেশ কিছু ছবির একটি অ্যালবাম পোস্ট করেন। যার ক্যাপশনে লেখেন, লন্ডন, তোমাকে ভালোবাসি। যদিও সেই পোস্টে আরিয়ানের নাম বা কোনো উল্লেখ ছিল না, তবুও নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাতে দেরি করেননি।

বলে রাখা যায়, সামাজিকমাধ্যমে একে অপরকে ফলোও করেন আরিয়ান ও ভিনি। এই তথ্য প্রকাশ্যে আসতেই প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়েছে। তবে এ বিষয়ে আরিয়ান কিংবা ভিনি কারও পক্ষ থেকেই এখন পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS