News Headline :
স্ক্রিন টাইম কমানোর সহজ উপায় মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত প্রতিশ্রুতি দিয়েও অর্থ দিচ্ছে না ফিফা, বিশ্বকাপ আয়োজক শহরগুলোর ক্ষোভ ফ্রান্সের দাবানলে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলা-বারুদ রাজস্ব আদায়ে ১২ শতাংশ প্রবৃদ্ধি, তবুও লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে – ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায় ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা স্বাধীনতাবিরোধীরা নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো বেয়াদব সৃষ্টি করেছে সৌদি জোটে বাংলাদেশের যোগদান স্থিতিশীলতা রক্ষায় অঙ্গীকারের প্রতিফলন: পররাষ্ট্রমন্ত্রী আমতলীতে দেবে গেছে ৫ কোটি টাকার সড়কের একাংশ ধর্ম যার যার, বাংলাদেশ সবার: ডিএনসিসি প্রশাসক মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি মার্কিন নৌ কমান্ডারের শ্রদ্ধা
পিস্তল ঠেকিয়ে প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদা দাবি: আটক ১

পিস্তল ঠেকিয়ে প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদা দাবি: আটক ১

নোয়াখালীর মাইজদীতে বাসায় ঢুকে পিস্তল ঠেকিয়ে এক দুবাই প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি, নগদ টাকা ছিনিয়ে নেওয়া ও ভয়ভীতি দেখিয়ে ব্ল্যাংক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে আনোয়ার হোসেন টিটু (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন, ৪০ পিস ইয়াবা, নগদ ২৭ হাজার টাকা, দুটি মোবাইল ফোন এবং ঘটনায় ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হক ম্যানশনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অপর দুজন পালিয়ে যান।

আটক আনোয়ার হোসেন টিটু জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাহানাবাদ গ্রামের ছোট খামার বাড়ির নুর আলমের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক, চুরি ও জখমসহ বেগমগঞ্জ থানায় সাতটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, চাঁদাবাজির খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ হক ম্যানশন ঘেরাও করে। এসময় ভবনের সিঁড়িতে সন্দেহভাজন হিসেবে টিটুকে আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়।অভিযানে তার কাছ থেকে বিদেশি পিস্তল, গুলিভর্তি ম্যাগাজিন, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।

পরে তাকে সঙ্গে নিয়ে চারতলার একটি বাসায় গেলে ভুক্তভোগী নাঈমা আক্তার (১৮) ও তার পরিবারের সদস্যরা পুলিশকে জানান, টিটু আরও দুজন সহযোগীকে নিয়ে বিকেলে তাদের বাসায় ঢুকে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় পরিবারের সদস্যদের প্রাণনাশের ভয় দেখিয়ে জোর করে ব্ল্যাংক স্ট্যাম্পে স্বাক্ষর নেন এবং বাসা থেকে ২৭ হাজার টাকা নিয়ে যান তারা। 

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় টিটুর নামে অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ সংশ্লিষ্ট আইনে মামলা করা হচ্ছে। পলাতক দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS