News Headline :
স্ক্রিন টাইম কমানোর সহজ উপায় মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত প্রতিশ্রুতি দিয়েও অর্থ দিচ্ছে না ফিফা, বিশ্বকাপ আয়োজক শহরগুলোর ক্ষোভ ফ্রান্সের দাবানলে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলা-বারুদ রাজস্ব আদায়ে ১২ শতাংশ প্রবৃদ্ধি, তবুও লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে – ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায় ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা স্বাধীনতাবিরোধীরা নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো বেয়াদব সৃষ্টি করেছে সৌদি জোটে বাংলাদেশের যোগদান স্থিতিশীলতা রক্ষায় অঙ্গীকারের প্রতিফলন: পররাষ্ট্রমন্ত্রী আমতলীতে দেবে গেছে ৫ কোটি টাকার সড়কের একাংশ ধর্ম যার যার, বাংলাদেশ সবার: ডিএনসিসি প্রশাসক মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি মার্কিন নৌ কমান্ডারের শ্রদ্ধা
মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি মার্কিন নৌ কমান্ডারের শ্রদ্ধা

মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি মার্কিন নৌ কমান্ডারের শ্রদ্ধা

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

তারা রাজধানীর শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মরণ করেন।

মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনও উপস্থিত ছিলেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদান ও বীরত্বের প্রতি সম্মান জানিয়ে তারা এ শ্রদ্ধা নিবেদন করেন।

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার তিনদিনের সফরে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন।সফরে তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকসহ দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS