পুলিশ মহাপরির্দশক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) তিন সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে। সোমবার (৩ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ করেন।প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইসিআরসির হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লুরি।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পসমূহে রোহিঙ্গাদের আইনি সহায়তা প্রদানে বাংলাদেশ পুলিশের অসামান্য ভূমিকার প্রশংসা করেন।তিনি জনআস্থা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পুলিশ সদস্যদের মানবাধিকার ও ফার্স্ট এইডসহ নানামুখী প্রশিক্ষণ কার্যক্রমে আইসিআরসির সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোকপাত করেন।
আইজিপি দেশের পুলিশের চলমান বিভিন্ন প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত কার্যক্রমে আইসিআরসির গৃহীত উদ্যোগের প্রশংসা করেন।তিনি জাতীয় দুর্যোগ মোকাবিলায় পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে আইসিআরসির সহায়তা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।