News Headline :
স্ক্রিন টাইম কমানোর সহজ উপায় মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত প্রতিশ্রুতি দিয়েও অর্থ দিচ্ছে না ফিফা, বিশ্বকাপ আয়োজক শহরগুলোর ক্ষোভ ফ্রান্সের দাবানলে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলা-বারুদ রাজস্ব আদায়ে ১২ শতাংশ প্রবৃদ্ধি, তবুও লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে – ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায় ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা স্বাধীনতাবিরোধীরা নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো বেয়াদব সৃষ্টি করেছে সৌদি জোটে বাংলাদেশের যোগদান স্থিতিশীলতা রক্ষায় অঙ্গীকারের প্রতিফলন: পররাষ্ট্রমন্ত্রী আমতলীতে দেবে গেছে ৫ কোটি টাকার সড়কের একাংশ ধর্ম যার যার, বাংলাদেশ সবার: ডিএনসিসি প্রশাসক মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি মার্কিন নৌ কমান্ডারের শ্রদ্ধা
রাজস্ব আদায়ে ১২ শতাংশ প্রবৃদ্ধি, তবুও লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে – ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায় ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা

রাজস্ব আদায়ে ১২ শতাংশ প্রবৃদ্ধি, তবুও লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে – ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায় ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা

বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে দেশের অভ্যন্তরীণ সম্পদ আহরণের প্রধান সংস্থা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাস্টমস, ভ্যাট এবং আয়কর—এই প্রধান তিন খাত থেকে সর্বমোট ৪ লাখ ১৫ হাজার ৪৭৩ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। রাজস্বের এই অঙ্ক আগের ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ১২ দশমিক ০৩ শতাংশ বেশি হলেও নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে অনেকটাই পিছিয়ে রয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের এনবিআরের মোট রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৩ লাখ ৭০ হাজার ৮৭৫ কোটি ৮ লাখ টাকা।

মঙ্গলবার (৪ আগস্ট)  এনবিআরের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগ কর্তৃক প্রকাশিত ‘২০২৫-২৬ অর্থবছরের জুন শেষের রাজস্ব আহরণের চিত্র’ শীর্ষক প্রতিবেদনে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

প্রকাশিত তথ্য ও পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, বিদায়ী অর্থবছরে প্রবৃদ্ধির গতি ইতিবাচক থাকলেও সরকারের নির্ধারিত সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ২০২৫-২৬ অর্থবছরে সরকারের রাজস্ব আদায়ের প্রধান লক্ষ্য পূরণে এনবিআরের জন্য মোট সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫ লাখ ৩ হাজার কোটি টাকা কোটি টাকা।

সেই হিসেবে পুরো অর্থবছরের হিসাব শেষে মূল আদায় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা পিছিয়ে রয়েছে।

খাতওয়ারী রাজস্ব আদায়ের চিত্র 

আয়কর খাত:
বিদায়ী বছরে এনবিআরের নিয়ন্ত্রাধীন খাতগুলোর মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি ও এককভাবে অন্যতম প্রধান আয় এসেছে আয়কর খাত থেকে।২০২৫-২৬ অর্থবছরে আয়কর ও ভ্রমণ কর খাত থেকে এনবিআরের মোট রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৬২০ কোটি টাকা, যা আগের ২০২৪-২৫ অর্থবছরে ছিল ১ লাখ ২৯ হাজার ৯০ কোটি ৮৫ লাখ টাকা। অর্থাৎ বিদায়ী অর্থবছরে আয়কর খাতে ১২ দশমিক ৮০ শতাংশ রেকর্ড প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। যদিও রাজস্ব লক্ষ্যমাত্রার বিচারে এ খাতে সরকারের নির্ধারিত মূল সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৮৬ হাজার ১১০ কোটি টাকা।

ভ্যাট:
অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের অন্যতম প্রধান উৎস মূল্য সংযোজন কর বা ভ্যাট খাত থেকে বিদায়ী অর্থবছরে মোট রাজস্ব এসেছে ১ লাখ ৫৭ হাজার ৭৩৪ কোটি টাকা। এনবিআরের তথ্য অনুযায়ী, এর আগের ২০২৪-২৫ অর্থবছরে এই পরোক্ষ করের পরিমাণ ছিল ১ লাখ ৪১ হাজার ৫৭৬ কোটি টাকা। খাতটিতে এবার ১১ দশমিক ৮০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হলেও অর্থবছরের নির্ধারিত সংশোধিত লক্ষ্যমাত্রা ১ লাখ ৮৬ হাজার ১১০ কোটি টাকার তুলনায় পিছিয়ে রয়েছে।  

কাস্টমস খাত:
কাস্টমস তথা আমদানি ও রপ্তানি শুল্ক খাত থেকে বিদায়ী অর্থবছরে আয় হয়েছে ১ লাখ ১২ হাজার ১১৯ কোটি টাকা, যা পূর্ববর্তী বছরের একই সময়ে ছিল ১ লাখ ৯৮ কোটি টাকা। সামগ্রিকভাবে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৯০ শতাংশ। তবে কাস্টমস খাতে সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৬০ হাজার ৯৮০ কোটি টাকা। বিস্তারিত কাস্টমস তথ্যে দেখা যায়, আমদানি পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে রাজস্ব আদায়ে ১১ দশমিক ৯০ শতাংশ এবং সম্পূরক শুল্কে ৪ দশমিক ১৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হলেও আন্তর্জাতিক বাণিজ্য ও মূল আমদানি শুল্ক বাবদ এনবিআরের আদায় বিগত বছরের চেয়ে প্রায় ৬ দশমিক ৯৮ শতাংশ কমেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS