বাংলাদেশের অন্যতম বৃহৎ ও প্রিমিয়ার শপিং, লাইফস্টাইল ও বিনোদন কেন্দ্র বসুন্ধরা সিটি শপিং মল ঢাকা শহরের ৪১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘আমার ঢাকা’ বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে।
এ উপলক্ষে ১ থেকে ৭ আগস্ট সাত দিনব্যাপী বসুন্ধরা সিটি শপিং মলজুড়ে থাকছে ঐতিহ্যবাহী সাজসজ্জা, উৎসবমুখর পরিবেশ এবং অংশগ্রহণকারী বিভিন্ন ব্র্যান্ডের আকর্ষণীয় বিশেষ ছাড় ও অফার।
ঢাকার সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি ক্রেতাদের জন্য আনন্দময় কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নিয়েছে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড (বিসিডিএল)।
উৎসবে অংশগ্রহণকারী স্বনামধন্য ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে—বিশ্বরঙ, ভোগ, এররাম, ম্যাসকুলিন, জারা জোন, দুলহা পাঞ্জাবি, স্টেপ, দেশী দশ, বে, জারহান, অ্যাপলফিক্স কেয়ার, ফ্যালকন ফিট, ডার্বি ওয়ার্ল্ডওয়াইড, ইরানি বোরখা, ফুসলান, আর্টিজান, হ্যান্ডলুম জামদানি, ম্যাকিনটোশ বিডি, শিশু পরিবহন, ইমার জুয়েলার্স এবং জয়শ্রী জুয়েলার্স।
এসব ব্র্যান্ড উৎসব উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ মূল্যছাড়, আকর্ষণীয় অফার এবং কেনাকাটায় বাড়তি সুবিধা দিচ্ছে।
এ আয়োজনের অংশ হিসেবে মলজুড়ে থাকবে ঢাকা শহরের ঐতিহ্যবাহী স্থাপনার থিমভিত্তিক ব্র্যান্ডিং, যা দর্শনার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করবে এবং রাজধানীর ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুনভাবে তুলে ধরবে।
বসুন্ধরা সিটি শপিং মল সব সময়ই জাতীয় ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ দিবসগুলো উপলক্ষে বিশেষ আয়োজনের মাধ্যমে দর্শনার্থীদের নতুন অভিজ্ঞতা উপহার দিয়ে আসছে। ‘আমার ঢাকা’ ক্যাম্পেইনও সেই ধারাবাহিকতার একটি বিশেষ উদ্যোগ।
বসুন্ধরা সিটি শপিং মল কর্তৃপক্ষ পরিবার-পরিজনসহ সবাইকে এ বিশেষ আয়োজনে অংশ নেওয়ার আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে। একই সঙ্গে ঢাকা শহরের ৪১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরবাসীকে শুভেচ্ছা জানিয়েছে।