দেশের শীর্ষ জাতীয় দৈনিক কালের কণ্ঠ কার্যালয় পরিদর্শন করেছেন ঢাকার রাশিয়ান হাউসের প্রতিনিধি ও দূতাবাসের প্রথম সচিব আলেকজান্দ্রা খলেভনয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত কালের কণ্ঠ কার্যালয় পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের সম্পাদক মেহেদী হাসান তালুকদার ও নির্বাহী সম্পাদক হায়দার আলীসহ বিভিন্ন বিভাগীয় প্রধানরা।
আলেকজান্দ্রা খেলভিনয় কালের কণ্ঠের ‘ফেস টু ফেস ডিপ্লোম্যাসি’ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন।
সাইমন হোসাইন সাইফ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ-রুশ সম্পর্ক, উন্নয়নের গণমাধ্যমের ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
পরে আলেকজান্দ্রা খেলভিনয় কালের কণ্ঠের অনলাইন, মাল্টিমিডিয়া, রিপোর্টিংসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
বাংলাদেশে সাংবাদিকতায় কালের কণ্ঠের অগ্রগামী ভূমিকার প্রশংসা করেন তিনি।