News Headline :
আদিবাসী ইস্যুতে ‘পাতানো ফাঁদে’ পা না দেওয়ার পরামর্শ তথ্যমন্ত্রীর হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া পর্যালোচনায় ভারত: জয়সওয়াল জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ভবনের ফটকে গুলি আট মাসের মধ্যে সর্বনিম্ন, জুলাইয়ে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.৩২ শতাংশে কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন, পরশকে বলেছিলেন কাদের জাঁকালো আয়োজনে পর্দা নামলো বাভাসির অবশেষে সালমান শাহ’র মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর বাবা ছিলেন মেসির জীবনের সবচেয়ে বড় ‘রোল মডেল’ জাফনা কিংসকে হারিয়ে শিরোপা গল টাইটান্সের
হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া পর্যালোচনায় ভারত: জয়সওয়াল

হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া পর্যালোচনায় ভারত: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার করা অনুরোধ নিজেদের প্রচলিত ও নির্ধারিত প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে ভারত।

মঙ্গলবার (১১ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

এর আগে সোমবার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানোর বিষয়টি তোলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার দুই সন্দেহভাজনকে ভারত থেকে বাংলাদেশে ফেরানোর অনুরোধের বিষয়ে জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টি আইনগত প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত এবং এ ঘটনায় তদন্ত চলছে।

প্রসঙ্গত, গত বছরের ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।এ ঘটনায় প্রধান দুই সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে চলতি বছরের মার্চে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) গ্রেপ্তার করে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের হাইকমিশনারের বৈঠকে আলোচনার বিষয় জানতে চাইলে জয়সওয়াল বলেন, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

ঢাকায় ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠকের খবর নিয়েও প্রশ্ন করা হয়। জয়সওয়াল বলেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। বিস্তারিত জানতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানাবে কি না-এমন প্রশ্নের সরাসরি কোনো নতুন আমন্ত্রণের কথা জানাননি জয়সওয়াল। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পরপরই ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল।

এ ছাড়া বঙ্গোপসাগরীয় বহুমুখী কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ (বিমসটেক)-এর বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS