News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
দেশের রিজার্ভ এখন ২০.১৮ বিলিয়ন ডলার

দেশের রিজার্ভ এখন ২০.১৮ বিলিয়ন ডলার

দেশের সর্বশেষ নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২০ দশমিক ১৮ বিলিয়ন ডলার বা দুই হাজার ১৮ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। বৈদেশিক মুদ্রায় গঠিত তহবিল ও অর্থায়নসহ মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ দশমিক ৪৩ বিলিয়ন বা দুই হাজার ৫৪৩ কোটি ১৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) নভেম্বর ও ডিসেম্বর দুই মাসের আমদানি বিল বাবদ ১২৭ কোটি ডলার পরিশোধসহ ও অন্যান্য বিল পরিশোধের পর রিজার্ভের এ পরিমাণ দাঁড়িয়েছে।  

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক নির্বাচিত অর্থনৈতিক সূচকে এ তথ্য তুলে ধরা হয়েছে।

১০ দিনের ব্যবধানে রিজার্ভ কমল ১ দশমিক ৭০ বিলিয়ন ডলার বা ১৬৯ কোটি ৮২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বিদায়ী বছর শেষে ৩১ ডিসেম্বর মোট রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ৭১৩ কোটি মার্কিন ডলার।

আকুর বিল বাবদ এককালীন সর্বোচ্চ পরিমাণ ডলার পরিশোধ করতে হয়। আকু বা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন হলো একটি আন্তঃদেশীয় লেনদেন ব্যবস্থা। এ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়। ইরানের রাজধানী তেহরানে আকুর সদর দপ্তর। এ ব্যবস্থায় সংশ্লিষ্ট দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক প্রতি দুই মাস অন্তর আমদানির অর্থ পরিশোধ করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS