News Headline :
উপসাগরীয় দেশ ইউএই-ওমানকে যুক্ত করবে রেলপথ, নির্মাণের ৪০ শতাংশ সম্পন্ন হরমুজ প্রণালীতে দুটি জাহাজ জব্দ করেছে ইরান কঠোর অবস্থানে আইএমএফ ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের সংকট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল বোরো মৌসুমে ১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার মাহবুবুর রহমান সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতেন: বাণিজ্যমন্ত্রী নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর নারায়ণগঞ্জে খেয়াঘাটের দরপত্র নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপি সংঘর্ষ, আহত ৫ চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষ: প্রতিবাদ জানিয়ে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
জাপানে নিহত বেড়ে ২০২, আবারও ৬ মাত্রার ভূমিকম্প

জাপানে নিহত বেড়ে ২০২, আবারও ৬ মাত্রার ভূমিকম্প

১ জানুয়ারি জাপানে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২০২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের এক সপ্তাহ পরও নিখোঁজ শতাধিক লোককে উদ্ধারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।খবর এনএইচকে।

এদিকে মঙ্গলবার (৯ জানুয়ারি) দেশটির মধ্যাঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার খবর জানাচ্ছে জাপানি এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গুলো। তবে এরার ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ৬ মাত্রার ভূমিকম্পটি জাপান সাগরের উপূকূলের দূরবর্তীস্থানে আঘাত হানে।  

গত ১ জানুয়ারির ভূমিকম্পের পর যেসব অঞ্চলের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে সেখানেও এ কম্পন অনুভূত হয়েছে। সেখানে প্রতিকূল আবহাওয়া উদ্ধারকাজে ব্যাঘাত ঘটাচ্ছে। ভারী বৃষ্টি ও তুষারপাতের কারণে ভূমিধস ও ভবন ভেঙে পড়ার সতর্কতা জারি রয়েছে।

নিহতের বেশিরভাগ ঘটনা ঘটেছে ওয়াজিমা ও সুজুতে। শহর দুটি ভূমিকম্পে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভবন ধসের পাশাপাশি বড় ধরনের আগুনের ঘটনাও ঘটে।  

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে বলছে, তারা ত্রাণ ও উদ্ধারকার্য চালাতে প্রায় ৬ হাজার সৈন্য পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS