News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে অস্ট্রেলিয়া

টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে অস্ট্রেলিয়া

টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রেও দাপট ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর ভারতকে হটিয়ে টেবিলের শীর্ষে উঠেছে তারা।

নতুন চক্রে (২০২৩-২৫) এখন পর্যন্ত আটটি টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে ৫৬.২৫ শতাংশ পয়েন্ট (৫৪) অর্জন করেছে তারা। কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শীর্ষে উঠা ভারত তা ধরে রাখতে পারে মাত্র দুই দিন। চার টেস্টে ৫৪.১৬ শতাংশ পয়েন্ট (২৬) নিয়ে দুইয়ে আছে রোহিত শর্মার দল।  সমান ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে তিনে দক্ষিণ আফ্রিকা, চারে নিউজিল্যান্ড ও পাঁচে আছে বাংলাদেশ। তিনটি দলই দুটি করে টেস্ট খেলে জিতেছে একটি।

অস্ট্রেলিয়া সফরে একটি ম্যাচও না জেতা পাকিস্তান আছে ছয়ে। পাঁচ টেস্ট খেলে ৩৬.৬৬ শতাংশ (২২) পয়েন্ট অর্জন করেছে। ১৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে সাতে ওয়েস্ট ইন্ডিজ ও ১৫ শতাংশ পয়েন্ট নিয়ে আটে ইংল্যান্ড। পয়েন্টের খাতা খুলতে না পারা শ্রীলঙ্কার অবস্থান টেবিলের একদম তলানিতে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS