News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
৩ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

৩ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ০৭ জানুয়ারি। এ উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে তিনদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

সোনামসজিদ স্থল শুল্ক বন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও সোনামসজিদ আমদানি-রপ্তানি গ্রুপ এ তথ্য জানিয়েছে।  

গত শুক্রবার (৫ জানুয়ারি) সাপ্তাহিক ছুটি ও আগামী শনিবার ও রোববার (৬,৭ জানুয়ারি) আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে দুই প্রতিষ্ঠানের পৃথক দু’টি চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিকে, সোনামসজিদ স্থল কাস্টমসের উপ-কমিশনার বরাবর সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন-অর-রশিদ স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, দ্বাদশ জাতীয় নির্বাচনের ০৭ জানুয়ারি যেহেতু, ভোটগ্রহণ তাই আগামী ৬ ও ৭ জানুয়ারি সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে ০৮ জানুয়ারি যথারীতি সব কার্যক্রম চালু হবে।

অন্যদিকে, সোনামসজিদ আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি কাজী সাহবুদ্দীন স্বাক্ষরিত আরেক চিঠিতে ভারতের মহদিপুর এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর একই ধরনের চিঠি দেন।

এ ব্যাপারে সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল রিপন বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর নেতারা নির্বাচনী কাজে ব্যস্ত। সেই সঙ্গে এই বন্দরে অনেক ব্যবসায়ী রাজনীতির সঙ্গে জড়িত। তাই শুক্রবার থেকে রোববার (৫, ৬ ও ৭ জানুয়ারি) পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS