News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
এক লাখ টাকা করে বোনাস পাচ্ছেন এশিয়া কাপজয়ী যুবারা

এক লাখ টাকা করে বোনাস পাচ্ছেন এশিয়া কাপজয়ী যুবারা

কয়েকদিন আগে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয় করে আসে বাংলাদেশ। আগামী ৭ জানুয়ারি যুব বিশ্বকাপও খেলতে যাবে তারা।এর আগে একটি সুসংবাদই পেয়েছেন দলের ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা।  

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ স্কোয়াডের সব ক্রিকেটার বোনাস হিসেবে পাচ্ছেন এক লাখ টাকা করে। এছাড়া কোচিং স্টাফের সদস্যরা পাবেন ৫০ হাজার টাকা।  

বুধবার  মুঠোফোনে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার সানোয়ার হোসেন।

১৭ ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে হওয়া এশিয়া কাপ ফাইনালে স্বাগতিকদের ১৯৭ রানের ব্যবধানে হারায় বাংলাদেশ দল। এর আগে তারা ভারতকে হারিয়ে ফাইনালে উঠে। এবার সেই পুরস্কারই পাচ্ছেন ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা।  

গত সোমবার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর থেকে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করছেন ক্রিকেটাররা। ৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন তারা। ১৯ জানুয়ারি পর্দা উঠবে বিশ্বকাপের, পরদিন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে শিরোপা পুনরুদ্ধারের লড়াই।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS