News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
বদলে গেল পদ্মা ব্যাংকের নাম

বদলে গেল পদ্মা ব্যাংকের নাম

এবার পদ্মা ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, কোম্পানি আইন, ১৯৯৪ এর ১১ক (ক) ধারার বিধান অনুসারে ২ জানুয়ারি থেকে দেশের তফসিলি ব্যাংকগুলোর তালিকায় ‘পদ্মা ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করে ‘পদ্মা ব্যাংক পিএলসি’ করা হয়েছে।

এর আগে, গত ১৪ ডিসেম্বর রূপালী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে ‘রূপালী ব্যাংক পিএলসি’ করা হয়।

এদিকে, গত বছরের ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর নামের শেষে ‘পাবলিক সীমিতদায় কোম্পানি’ বা ‘পিএলসি’ লিখতে হবে।

এ আদেশের অংশ হিসেবেই ধাপে ধাপে প্রতিটি বাণিজ্যিক ব্যাংক নিজেদের নামের সঙ্গে পিএলসি যোগ করছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS