News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
আইপিএলে সুযোগ না পাওয়ায় ‘খারাপ লাগে’ তাসকিনের

আইপিএলে সুযোগ না পাওয়ায় ‘খারাপ লাগে’ তাসকিনের

মিরপুরে এখন নিয়মিতই বোলিং করেন তাসকিন আহমেদ। মঙ্গলবারও করেছেন সেটি।এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন কয়েকটি প্রশ্নের উত্তর দিতে। শেষটিতে এসে যেন একটু অভিমানীই হয়ে গেলেন তাসকিন। অনেকদিন ধরেই বিশ্ব ক্রিকেটের পরিচিত মুখ।

বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে প্রস্তাব আসে খেলার। মোটা অঙ্কের অর্থের ওই ক্রিকেটে খেলা হয় না তাসকিনের। এবারও বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলের নিলামে নাম লিখিয়েছিলেন। কিন্তু পরে বোর্ড থেকে ছাড়পত্র না পাওয়ায় নাম সরিয়ে নেন। এ নিয়ে নিজের খারাপ লাগার কথা জানিয়েছেন তাসকিন।

তিনি বলেন, ‘আসলে এ নিয়ে তিনবার সুযোগ এলো (আইপিএলে), এবারও মিস হলো। একটু খারাপ লাগে কারণ খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছে সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার। শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকেই অফার আসে। ’

তাসকিনের জন্য এসব অবশ্য নতুন নয়। গত বছর জিম্বাবুয়েতে টি-টেন টুর্নামেন্টে খেলেছিলেন। এছাড়া তাকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দেখা যায় না খুব একটা। তাসকিন আগের মতোই আশায় আছেন ভালো কিছুর।

তিনি বলেন, ‘বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না বিভিন্ন কারণে। খেলাও থাকে, স্বাস্থ্যের ইস্যু আছে। এবারও বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিবেচনা করবে। কিন্তু অবশ্যই ভালো লাগে না এরকম ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে। সবারই খেলার ইচ্ছে, আমারও। একই রকম আশা নিয়ে আছি যে ভবিষ্যতে আবার হবে। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS