News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
‘বড় ভাইদের’ অবদান স্মরণ করলেন হৃদয়

‘বড় ভাইদের’ অবদান স্মরণ করলেন হৃদয়

বাংলাদেশের ক্রিকেটে এখন নতুন দিনের গান। সিনিয়র ক্রিকেটারদের বেশির ভাগই নেই দলের সঙ্গে।তাদের ছাড়াই নিউজিল্যান্ডকে তিন ফরম্যাটে হারিয়েছে বাংলাদেশ। এর মধ্যে আছে কিউইদের মাটিতে তাদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি জয়।

এমন কিছুর পর দেশের মানুষের স্বপ্নটাও বড় হচ্ছে। সাকিব আল হাসান, তামিম ইকবালদের ছাড়াই ভবিষ্যতে দারুণ কিছু করবে; এমন ভাবনা সবার। তবে দলের তরুণ ক্রিকেটার তাওহীদ হৃদয় মনে করিয়ে দিয়েছেন সিনিয়রদের অবদানের কথা।  

শনিবার নিউজিল্যান্ডে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের বড় ভাই যারা ছিলেন তারা আমাদের দেশের জন্য অনেক কন্ট্রিবিউট করেছেন। সব কিছু ঠিক থাকলে তাদের মধ্য থেকে কয়েকজন এখানে খেলত। তাদের ব্যাপারে আসলে আমি কিছু বলব না। এটা এমন একটা জায়গা, সবাই সবসময় থাকবে না। এখন আমরা আছি, একসময় আমরা থাকব না এটাই স্বাভাবিক। ’

‘জাতীয় দলের হয়ে যখন যে খেলোয়াড়ই খেলতে নামুক চেষ্টা করে দেশকে দেওয়ার এবং দায়িত্ব নেওয়ার। খেলোয়াড়রা জেতার জন্যই মাঠে নামি। কে আছে কে নেই এত কিছু দেখি না। আমাদের মধ্যে ও বডি ল্যাঙ্গুয়েজই থাকে যেন জিততে পারি। আমাদের সবার বিশ্বাস আছে ভালো করব। ’

এবার নিউজিল্যান্ড সিরিজটা দুর্দান্ত কাটে। তৃতীয় ওয়ানডে জয় দিয়ে এই ফরম্যাটের সিরিজ শেষ হয়। এরপর প্রথম টি-টোয়েন্টিতেও নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিও বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে অবধি দারুণ লড়াই করছিল দল।

হৃদয় বলেন, ‘দলের পরিবেশ ভালো আলহামদুলিল্লাহ। দল ভালো করলে দলের সব কিছুই ভালো থাকে, এটাই স্বাভাবিক। সবচেয়ে ভালো জিনিস হলো সবাই সবাইকে সমর্থন করছি। কোচ থেকে শুরু করে সবার এই বিশ্বাস আছে যে আমরা পারব। গত কিছু দিন এই ফরম্যাটে ভালোও করছি। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS