News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
সুন্দরবনে ১৪২২ টন ফ্লাইঅ্যাশ বোঝাই জাহাজডুবি

সুন্দরবনে ১৪২২ টন ফ্লাইঅ্যাশ বোঝাই জাহাজডুবি

সুন্দরবনের শিপসা নদীতে ১ হাজার ৪২২ টন ফ্লাইঅ্যাশ (সিমেন্টর কাঁচামাল) বোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে।  

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে তলা ফেটে নদীতে ডুবে যায় এমভি গায়েহেরা-৪ নামে জাহাজটি।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জাহাজে থাকা ১২ নাবিককে জীবিত উদ্ধার করেছে নলিয়ান নৌ-পুলিশ।

নলিয়ান নৌ-পুলিশ পরিদর্শক তারক চন্দ্র নাথ বলেন, এমভি গায়েহেরা-৪ নামের লাইটার জাহাজটি শিপসা নদীর নলিয়ান এলাকায় ডুবো চরে আটকা পড়ে। খবর পেয়ে নৌপুলিশের একটি দল সেখানে গিয়ে লাইটারের নাবিকদের উদ্ধার করে। শিবসা নদীতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।  

ডুবে যাওয়া লাইটার জাহাজটি ভারতের ভজভজ এলাকা থেকে ১ হাজার ৪২২ মেট্রিক টন ফ্লাইঅ্যাশ বোঝাই করে বাংলাদেশের ঘোড়াশাল এলাকায় অবস্থিত একটি সিমেন্ট কারখানায় যাচ্ছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS