News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
মান্ডালেই ট্রেড ফেয়ারে অংশ নিল বাংলাদেশ

মান্ডালেই ট্রেড ফেয়ারে অংশ নিল বাংলাদেশ

মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালেই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড ইনভেস্ট ফোরামে অংশ নিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার ( ২৬ ডিসেম্বর) মিয়ানমারের বাংলাদেশ দূতাবাস জানায়, মান্ডালেই রিজিওনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি -এমআরসিসিআই -এর উদ্যোগে মিয়ানমারের বাণিজ্য মন্ত্রণালয় এবং বিনিয়োগ ও বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক মন্ত্রণালয়ের সহযোগিতায় একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবং বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্দেশ্য ছিল মিয়ানমারে দেশি-বিদেশি ব্যবসায়ের মধ্যে সংযোগ স্থাপন ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারের মাধ্যমে বিনিয়োগ বাড়ানো। মান্ডালেই দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান বাণিজ্য সংযোগস্থল এবং এর শিল্প ব্যবস্থা এ অঞ্চলের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতার সহায়ক। বাংলাদেশের চারটি কোম্পানি  অংশ নেয়।

বাংলাদেশ দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলর শাহেদুল আকবর খান বাংলাদেশি ব্যবসায়ীদের মেলায় অংশগ্রহণ সমন্বয় সাধন করেন।  

এ সম্মেলনের অংশ হিসেবে কৃষি ও গবাদিপশু বিষয়ক ফোরাম এবং পর্যটন ও জ্বালানি বিষয়ক ফোরাম অনুষ্ঠিত হয়।

মিয়ানমারে দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন কৃষি ও গবাদিপশু বিষয়ক ফোরামে আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য রাখেন। রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে পরিপূরক কৃষিপণ্য ও কৃষি প্রযুক্তি বিনিময়ের তুলনামূলক সুবিধা আলোচনা করেন।

মেলায় বাংলাদেশ, চীন, ভারত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, হংকং ও তাইওয়ানের ২৬২টি ব্যবসা ও উৎপাদন প্রতিষ্ঠানের স্টল নির্মাণ করা হয়। প্রদর্শিত পণ্যের তালিকায় রয়েছে খাদ্য ও ভোগ্যপণ্য, কৃষি পণ্য, বিনিয়োগ সম্ভাবনা, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট পণ্য এবং কৃষি যন্ত্রপাতি।

মান্ডালেই ট্রেড ফেয়ারে  বাংলাদেশের অংশগ্রহণ মিয়ানমারে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে নতুন পথ উন্মোচনে সচেতনতা এবং দু’দেশের শিল্পক্ষেত্রে যোগাযোগ আরও বাড়াবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS