News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
সমন্বিত ব্যাংক নিয়োগের সার্কুলারে বয়স পুনর্বিবেচনার দাবি

সমন্বিত ব্যাংক নিয়োগের সার্কুলারে বয়স পুনর্বিবেচনার দাবি

২০২২ সালভিত্তিক সমন্বিত ব্যাংক সার্কুলারে আবেদনের জন্য বয়সসীমা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন একদল চাকরিপ্রত্যাশী।

রোববার (২৪ ডিসেম্বর) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের সামনে তারা মানববন্ধনে এ দাবি জানান।

তারা বলেছেন, সমন্বিত ব্যাংকের সিনিয়র অফিসার জেনারেল (সমন্বিত ২০২২ সালভিত্তিক) পদে নিয়োগের বয়সসীমা ১৯ জানুয়ারি ২০১৪। যা বিগত সব সমন্বিত ব্যাংক সার্কুলারের বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। করোনাকালে সবারই বয়স ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে যাদের চাকরিতে প্রবেশের বয়সসীমা ২০২২-২০২৩ সালে শেষ হয়েছে, তাদের ক্ষতির প্রভাব সবচেয়ে বেশি।

চাকরিপ্রত্যাশীরা ব্যাংকার্স সিলেকশন কমিটির কাছে করোনাকাল বিবেচনায় নিয়ে সার্কুলারে বয়স পুনর্বিবেচনার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন মো. মাজহারুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব রোকশানা প্রমুখ। এতে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাস করা চাকরিপ্রত্যাশীরা।

বাংলাদেশ ব্যাংক: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS