News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
বৃষ্টিবিঘ্নিত দিনে অস্ট্রেলিয়ার সতর্ক ব্যাটিং

বৃষ্টিবিঘ্নিত দিনে অস্ট্রেলিয়ার সতর্ক ব্যাটিং

উইকেটে পেসারদের জন্য সবধরনের সুবিধাই ছিল বলতে গেলে। সুইং-সিমসহ কিছুটা অসম বাউন্সও দেখা যায়।কিন্তু তাতে অস্ট্রেলিয়াকে খুব একটা চাপে ফেলতে পারেনি পাকিস্তান। সতর্ক ব্যাটিংয়ে বৃষ্টিবিঘ্নিত দিনটি ৩ উইকেটে ১৮৭ রান নিয়ে শেষ করে স্বাগতিকরা।

বক্সিং ডে টেস্টে তিন পরিবর্তন নিয়ে একাদশ সাজায় পাকিস্তান। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় তারা। তবে শুরুর ১০ ওভার হতাশার মধ্যেই কাটাতে হয় দুই পেসার শাহিন আফ্রিদি ও মির হামজাকে। শুধু তা-নয়, উইকেটের জন্য অপেক্ষা করতে হয় লাঞ্চের আগে শেষ বল পর্যন্ত। আগা সালমানকে ড্রাইভ করতে গিয়ে স্লিপে থাকা বাবর আজমের হাতে ক্যাচ দেন ডেভিড ওয়ার্নার। ৮৩ বলে ৩ চারে ৩৮ রানে ফেরেন বাঁহাতি এই ওপেনার। ভাঙে ৯০ রানের উদ্বোধনী জুটি।

দ্বিতীয় সেশনের শুরুতে আরেক ওপেনার উসমান খাজাকে তুলে নেন হাসান আলী। ১০১ বলে ৫ চারে ৪২ রান করেন খাজা। এর কিছুক্ষণ পরই আঘাত হানে বৃষ্টি। যা কেড়ে নেয় এক সেশনেরও বেশি সময়। স্থানীয় ৫টা ১০-এ ফের শুরু হয় খেলা। যা চলে প্রায় দুই ঘণ্টা। এই সময়ে বেশ দৃঢ়তার সঙ্গে ব্যাট করেন মার্নাস লাবুশেন। কিন্তু ধৈর্য হারিয়ে ফেলেন স্টিভেন স্মিথ। ৭৫ বলে ২ চারে ২৬ রানে আমির জামালের শিকার হয়ে ফেরেন তিনি। ১২০ বলে ৩ চারে ৪৪ রানে অপরাজিত আছেন লাবুশেন। এছাড়া কাল দিনের শুরুতে তার সঙ্গী হিসেবে থাকবেন ৯ রান করা ট্রাভিস হেড।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS