News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ হাথুরুসিংহের

টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ হাথুরুসিংহের

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে আগামী বছরের জুনে অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের। আসরটি বসার আগে এই ফরম্যাটে সবমিলিয়ে মাত্র ১১টি ম্যাচ খেলতে পারবে বাংলাদেশ।যার প্রথম ধাপ শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে।  

আগামীকাল নেপিয়ারে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টির মধ্য দিয়ে শুরু হবে সিরিজটি। যেহেতু সামনে খুব বেশি ম্যাচ বাকি নেই। তাই এই সিরিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির প্রথম ধাপ হিসেবেই ধরে নিয়েছেন হেড কোচ চন্ডিকা হাতুরুসিংহে। এমনকি এই দল থেকেই বেশিরভাগ ক্রিকেটার বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন বলেও জানিয়েছেন তিনি।  

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হাথুরু বলেন, ‘ছেলেদের জন্য এটা (নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ) পরীক্ষার প্রথম ধাপ। এখানে যারা আছে বেশিরভাগই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে। দল নির্বাচনটাও এভাবে হয়েছে। নির্বাচকরাও এভাবেই ভাবছে। এখন কাজটা করে দেখানো ছেলেদের ওপর নির্ভর করছে। ’

সামনের এই ১১ ম্যাচের পাশাপাশি আগামী বিপিএলকেও বিবেচনায় রাখবেন বলে জানিয়েছেন বাংলাদেশের এই কোচ। তিনি বলেন, ‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে নজর রাখতে চাই। এখান থেকেই আমাদের পরিকল্পনাটা করতে চাই। আমরা আর ১১টি ম্যাচ খেলতে পারব, সাথে বিপিএলও আছে। আমাদের কম্বিনেশনটা বের করার চেষ্টা করব, বিশ্বকাপে আমরা কিভাবে খেলতে চাই সেটার ভূমিকাও দিয়ে দেওয়া হবে। এটাই পরিকল্পনা। ’

ম্যাচ যেহেতু কম, তাই অনুশীলন নিয়ে খুব বেশি ভাবছেন না হাথুরু। প্রস্তুতি থেকে মূল ম্যাচের প্রতিই মনোযোগ তার। তিনি বলেন, ‘অনুশীলন আদর্শ হলো নাকি হলো না, সেটা নিয়ে খুব বেশি ভাবার সুযোগ নেই। কারণ আমরা মাত্র এই কয়েকটি ম্যাচই খেলতে পারব। এই সময়ের মাঝে আমাদের ভূমিকা এবং পরিকল্পনাটা ঠিক করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS