News Headline :
খুলনায় সেরা করদাতার সম্মাননা পেলেন ৭৭ জন

খুলনায় সেরা করদাতার সম্মাননা পেলেন ৭৭ জন

সেরা ৭৭ জন করদাতাকে সম্মাননা জানালো কর অঞ্চল-খুলনা। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে খুলনা পাবলিক কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাদের সম্মাননা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

কর অঞ্চল-খুলনা আয়োজিত বিভাগীয় পর্যায়ে সেরা করদাতা সম্মাননা প্রদান ২০২২-২৩ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অডিট, ইন্টেলিজেন্ট অ্যান্ড ইনভেস্টিগেশন) জি এম আবুল কালাম কায়কোবাদ।

বিশেষ অতিথি ছিলেন খুলনা কর অঞ্চলের কর কমিশনার (আপিল) মো. তোহিদুল ইসলাম; খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সৈয়দ আতিকুল ইসলাম, খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শামীমুল আহসান শামীম ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা কর অঞ্চলের কর কমিশনার মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে খুলনার ১০ জেলার ৭৭ জন সেরা করদাতাকে এই সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
এমআরএম/আরএইচ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS