News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
মেজর লিগ সকারের সবচেয়ে দামি ফুটবলার মেসি

মেজর লিগ সকারের সবচেয়ে দামি ফুটবলার মেসি

বিশ্বকাপ জয়ের পর মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। লিগে সবচেয়ে দামি ফুটবলার হিসেবে যোগ দিয়েছিলেন তিনি।মৌসুম শেষেও  রয়ে গেছেন সবচেয়ে দামি ফুটবলার হিসেবেই।  

মেসি যোগ দেওয়ায় এই বছর ইন্টার মায়ামি ‘মেসি ইয়ার’ ঘোষণা দিয়েছে। তার পায়ের জাদুর ছোঁয়ায় রীতিমত বদলে গেছে ক্লাবটি। শুধু তাই নয়, নিজেদের ইতিহাসে প্রথম শিরোপা জিতেছে তারা।  

মেসি আসার পর ফুটবলের প্রতি যুক্তরাষ্ট্রের মানুষদের আগ্রহ বেড়েই চলছে। প্রায় প্রতি ম্যাচেই গ্যালারি থাকছে পরিপূর্ণ। যার ফলে খেলাধুলা ও আর্থিক দৃষ্টিকোণ নতুন এক পরিচিতি পাচ্ছে মায়ামি। নতুন পরিচিতি পাচ্ছেন মেসি। ৩৬ বছর বয়সে এখানে খেলতে এসে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলারে পরিণত হয়েছিলেন তিনি।  

এখনও সবচাইতে দামি ফুটবলার তিনিই। ট্রান্সফারমার্কেটের রিপোর্ট অনুযায়ীর্তমান সময়ে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের দাম ৩৬ মিলিয়ন ইউরো। দামি দশ ফুটবলারের তালিকায় রয়েছেন আরও দুই আর্জেন্টাইন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মেসির আর্জেন্টিনার সতীর্থ থিয়াগো আলমাদা। তার বাজার মূল্য ২৭ মিলিয়ন ইউরো।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
এআর/আরইউ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS