News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
সেরা করদাতার সম্মাননা পেল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ

সেরা করদাতার সম্মাননা পেল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে সেরা করদাতার সম্মাননা পেয়েছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড।

বুধবার (২০ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনিম এ সম্মাননা দেন।সেখানে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পক্ষে সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানের হিসাব বিভাগের প্রধান ফুয়াদ হাসান।

এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে সেরা করদাতা ক্যাটাগরিতে সম্মাননা পাওয়া অন্যান্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- মিডিয়াস্টার লিমিটেড, সময় মিডিয়া লিমিটেড ও টাইমস মিডিয়া লিমিটেড।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
জেডএ/এফআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS