News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডে চাকরি, বেতন ১ লাখ ৫৫ হাজার

কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডে চাকরি, বেতন ১ লাখ ৫৫ হাজার

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড জনবল নিয়োগে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় পার্টনারশিপ অ্যাডভাইজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ই-মেইলে পাঠাতে হবে।

  • পদের নাম: পার্টনারশিপ অ্যাডভাইজার
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: ডেভেলপমেন্ট স্টাডিজ, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, প্রজেক্ট বা প্রোগ্রাম ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো জাতীয় বা আন্তর্জাতিক সংস্থা বা জাতিসংঘের এজেন্সিতে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। পার্টনারশিপ অ্যাপ্রোচে অভিজ্ঞ হতে হবে। অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ বিষয়ে ভালো জানাশোনা থাকতে হবে। ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৬০ বছর
চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: হেড অফিস, ঢাকা
বেতন: মাসিক বেতন ১ লাখ ৩২ হাজার ৯০০ থেকে ১ লাখ ৫৫ হাজার ৪৭৫ টাকা।
সুযোগ-সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, জীবন ও স্বাস্থ্যবিমা, ওপিডি ভাতা, মুঠোফোন বিলসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে ছবি, জাতীয় পরিচয়পত্র, টিআইএন সার্টিফিকেটসহ এই recruitment.bgd@concern.net ই-মেইল ঠিকানায় মেইল করে দিতে হবে। মেইল করার সময় সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৬ ডিসেম্বর ২০২৩।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS