News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
ভারতের অধিনায়ক হচ্ছেন সূর্যকুমার যাদব!

ভারতের অধিনায়ক হচ্ছেন সূর্যকুমার যাদব!

চলমান ওয়ানডে বিশ্বকাপের পরপরই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। বিশ্বকাপের মতো আসন্ন এই সিরিজ থেকেও ছিটকে গেছেন হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে গোড়ালিতে যে চোট পেয়েছিলেন, তা থেকে এখনো পুরোপুরি সেরে ওঠতে পারেননি তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, হার্দিকের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দেবেন হার্ডহিটার ব্যাটার সূর্যকুমার যাদব। খুব শীগ্রই এই সিরিজের স্কোয়াড ঘোষণা করবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

জানা গেছে, বিশ্বকাপের ঠিক পরেই এই সিরিজ হওয়ায় দ্বিতীয় সারির দল খেলাবে ভারত। যেখানে অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হবে। তাই আসন্ন এই সিরিজে নেতা হিসেবে দেখা যাবে সূর্যকে। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সহ-অধিনায়কের ভূমিকা পালন করেছিলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের অভিজ্ঞতা না থাকলেও ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করেছেন সূর্য। ৩৩ বছর বয়সী এই ব্যাটার এর আগে রঞ্জি ট্রফিতে মুম্বাইকে নেতৃত্ব দিয়েছেন। তাছড়া ভারত যুব দলকেও নেতৃত্ব দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেসের’ প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নির্বাচকরা বিশ্বকাপে খেলা অধিকাংশ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন। তবে ইশান কিশান, প্রসিদ কৃষ্ণা কিংবা শার্দূল ঠাকুরের মতো ক্রিকেটারদের অস্ট্রেলিয়া সিরিজে দেখা যেতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS