News Headline :
মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পরিমাপে কারচুপি করায় মহাখালীতে ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা নতুন চার কোম্পানি যুক্ত করে সিএসই-৩০ ইনডেক্স সমন্বয় জামায়াতের সেই এমপির আরেকটি ভিডিও ভাইরাল জামায়াতের এমপি নজরুল বললেন, ‘ওরে নিয়ে আমি একবারই এসেছি’ বিএনপি বিপ্লবের সন্তান, কোনো আত্মদান বৃথা যায় না: রিজভী এক বছর পরও থামেনি যুদ্ধ, মেয়ের শরীরের ক্ষতের চেয়ে গভীর মনের ক্ষত চালু হলো ‍‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার ২ রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ
ঈদের শুভেচ্ছা জানিয়ে বুবলী দিলেন সচেতনতার বার্তা, শাকিব, অপু কী বললেন

ঈদের শুভেচ্ছা জানিয়ে বুবলী দিলেন সচেতনতার বার্তা, শাকিব, অপু কী বললেন

ঈদ, বাংলা নববর্ষসহ বিভিন্ন উৎসব–পার্বণে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তরকারা, অন্তর্জালে শুভকামনা জানান। এবারও ব্যতিক্রম নয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা। এসব পোস্টের মন্তব্যের ঘরে প্রিয় তারকাদের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরাও। দেখে নেওয়া যাক তারকারা কী লিখলেন ভক্ত-অনুসারীদের উদ্দেশ্যে।

ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ছবি ‘প্রিয়তমা’। আজ দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটি ভিডিও বার্তা পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন শাকিব ও ইধিকা। ভিডিওর সঙ্গে সবাই ‘প্রিয়তমা’ দেখার আহ্বান জানিয়ে লিখেছেন, ‘সবার ঈদ হোক “প্রিয়তমা”র সাথে…পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাদের নিকটস্থ প্রেক্ষাগৃহে মুক্তি চলছে “প্রিয়তমা”।

পরিবার–পরিজন, বন্ধু, আত্মীয়স্বজন সবাইকে নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে “প্রিয়তমা” উপভোগ করুন। সবার ঈদ হোক “প্রিয়তমা”র সাথে। ঈদ মোবারক।’

এবার ঈদে মুক্তি পেয়েছে অপু বিশ্বাস অভিনীত ছবি ‘লাল শাড়ি’। বন্ধন বিশ্বাসের ছবিতে অপুর সঙ্গে আছেন সাইমন সাদিক। ছবির পোস্টার ভাগাভাগি করে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অপু।

ঈদের দুই ছবি ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো’তে অভিনয় করেছেন শবনম বুবলী। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন বুবলী।

১ মিনিট ৩ সেকেন্ডের ভিডিওতে বুবলী বলেছেন, ‘সবার ঈদ কাটুক আনন্দে, পরিবারের সঙ্গে। আর অবশ্যই বাংলা সিনেমা দেখতে ভুলবেন না।’ এরপর তিনি তাঁর দুই সিনেমার কথা উল্লেখ করে পরিবার নিয়ে দেখতে যাওয়ার আহ্বান জানান।

সঙ্গে ভিডিও বার্তায় তিনি ভক্তদের মনে করিয়ে দেন পরিচ্ছন্নতার কথা, ‘যেহেতু কোরবানির ঈদ, আমরা সবাই জানি আমাদের বাড়তি পরিচ্ছন্নতা দরকার। কোরবানির ঈদে গুরু কাটাকাটি, খাসি কাটাকাটি…রক্ত ছড়ায় এমন অনেক কিছুই হবে; চারপাশ একটু অপরিষ্কার হয়ে যাবে। আমরা সবাই অনেক সচেতন, এই জায়গা থেকে চাইব সবাই মিলে যেন নিজেদের উদ্যোগে আমাদের আশপাশে, কোরবানির পরে যেন পরিষ্কার রাখি।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS