সিরিয়া আর ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’ নয়: যুক্তরাষ্ট্র

সিরিয়া আর ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’ নয়: যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর থেকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ হিসেবে দেওয়া তকমা তুলে নিয়েছে। একইসাথে সিরিয়ার হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর ওপর থাকা সন্ত্রাসী সংগঠনের তকমাও তুলে নিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

সোমবার (২৪ আগস্ট) মার্কিন ট্রেজারি বিভাগ থেকে এ ঘোষণা  দেয়া হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ থেকে বলা হয়, এর ফলে সিরিয়া এখন আর ওই নিষেধাজ্ঞার আওতায় থাকবে না।এতে দেশটির সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বাড়বে।

মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার জনগণকে নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন, এই সিদ্ধান্ত তারই অংশ।এর ফলে সিরিয়ায় নতুন বিনিয়োগ বাড়তে পারে এবং দেশটির অর্থনীতি ও রাজনৈতিক স্থিতিশীলতা শক্তিশালী হতে পারে।

এর আগে জুলাইয়ে ট্রাম্প কংগ্রেসকে সিরিয়ার ওপর থেকে এই তকমা তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা জানান।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, সিরিয়ার ওপর থেকে এই তকমা তুলে নেওয়ার ফলে দেশটির আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বাড়বে। পাশাপাশি সিরিয়ার পুনর্গঠনও সহজ হবে।

এর আগে সৌদি আরব সফরের পর ট্রাম্প সিরিয়ার ওপর থাকা কিছু নিষেধাজ্ঞা শিথিল করার নির্দেশনা দিয়েছিলেন। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সরকারের পরিবর্তন ও সন্ত্রাসবিরোধী পদক্ষেপের কথা উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS