News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
বলিউডে মেয়ের অভিষেক নিয়ে যা বললেন শাহরুখ

বলিউডে মেয়ের অভিষেক নিয়ে যা বললেন শাহরুখ

জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিজ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ কন্যা সুহানা। সোমবার (১২ জুন) ওটিটির জন্য তৈরি এই সিনেমার নতুন পোস্টার প্রকাশ্যে আনেন নির্মাতারা। এ দিকে বলিউডে মেয়ের অভিষেকের বিষয়ে নিজের মতামত জানিয়েছেন শাহরুখ।

ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখতে প্রায়ই টুইটারে ‘আস্ক এসআরকে’-এর মাধ্যমে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন বলিউডের এই বাদশাহ। সেখানেই সুহানাকে নিয়ে কথা বলেন তিনি।

এ দিন সিনেমার পোস্টার টুইটে শেয়ার করে শাহরুখ লেখেন, মনে আছে বহু বছর আগে আমি আর্চির বইগুলো পড়ার জন্য অগ্রিম বুকিং করতাম, কত স্মৃতি। সেই সঙ্গে কিছুক্ষণের জন্য নেটিজেনদের প্রশ্নের মুখোমুখিও হন তিনি। শাহরুখের উদ্দেশে এক অনুরাগী তাকে প্রশ্ন করেন, যে মেয়ের প্রথম সিনেমা আসছে। একজন গর্বিত বাবা হিসেবে অভিনেতার মনের অবস্থা কী রকম?

ভক্তদের এমন প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, বাবা হিসেবে কিছুটা পক্ষপাতিত্ব ও উত্তেজনা থাকবেই। তবে সব মিলিয়ে জোয়া আক্তারের নির্মিত সিনেমাটির অপেক্ষায় রয়েছি। আরেক অনুরাগী জানতে চান, শাহরুখ তার সন্তানদের মধ্যে কোন গুণটি অবশ্যই দেখতে চাইবেন? উত্তরে বাদশা লেখেন, অবান্তর বিষয় সহ্য করার ক্ষেত্রে আমার মতো ধৈর্য যেন থাকে।

অভিনেতার এক ভক্ত লেখেন, আপনার মতো জনপ্রিয়তা তো আর কেউ কোনো দিন উপভোগ করতে পারবে না। এই বিষয়ে অভিনেতার মতামত জানতে চাইলে শাহরুখ লিখেছেন, কিন্তু এর পেছনে আমার কঠোর পরিশ্রম যে কেউ কোনো দিন জানতে পারবেন না, সেটাই আমি উপভোগ করি।

প্রসঙ্গত, বর্তমানে শাহরুখের অনুরাগীরা তার নতুন সিনেমা ‘জওয়ান’র অপেক্ষায় দিন গুনছেন। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

সূত্র : আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS