সিট নীতিমালা পরিবর্তনের গুঞ্জন, ডাকসু নেতাদের সিন্ডিকেট সভা ঘেরাও

সিট নীতিমালা পরিবর্তনের গুঞ্জন, ডাকসু নেতাদের সিন্ডিকেট সভা ঘেরাও

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিট বণ্টন নীতিমালা পরিবর্তনের গুঞ্জনে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভা ঘেরাও কর্মসূচি পালন করছেন ডাকসু নেতারা।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার পর থেকে ডাকসু নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে অবস্থান করছেন।এ সময় ভেতরে সিনেট সভা চলছে।

অবস্থান কর্মসূচিতে ডাকসু নেতারা সিন্ডিকেট সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান দেন।এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—‘স্বচ্ছ নীতিমালা, দিতে হবে দিয়ে দাও’, ‘আবাসনে রি-এড, গণরুমের রোডম্যাপ/ চলবে না, চলবে না’, ‘গণরুমের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘আদু ভাইয়ের নীতি, মানি না মানব না’, ‘গণরুমের পায়তারা, রুখে দেবে ছাত্ররা’সহ ইত্যাদি স্লোগান দেন।

কর্মসূচিতে ডাকসুর ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক আসিফ আবদুল্লাহ, ক্যারিয়ার বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, সাহিত্য সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS