সিএসইর তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স চূড়ান্ত করা হয়েছে। এতে নতুন করে চারটি কোম্পানিকে যুক্ত করা হয়েছে এবং আগের চারটি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে।এটি আগামী ৩০ জুলাই থেকে কার্যকর হবে।
নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো– গ্রামীণফোন লিমিটেড, যমুনা ব্যাংক পিএলসি, লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি এবং প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি।
ইনডেক্স থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো– ক্রাউন সিমেন্ট পিএলসি, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি, স্কয়ার টেক্সটাইলস পিএলসি ও উত্তরা ব্যাংক পিএলসি।
নতুন যুক্ত হওয়া চার কোম্পানিসহ ৩০ কোম্পানি হলো– বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লি, বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, বিএসআরএম স্টিলস লিমিটেড, সিটি ব্যাংক পিএলসি, ডিবিএইচ ফাইনান্স পিএলসি, ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, ইস্টার্ন ব্যাংক পিএলসি, ইস্টার্ন হাউজিং লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, আইডিএলসি ফাইনান্স পিএলসি, আইটি কনসালটেন্টস পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, যমুনা অয়েল পিএলসি, লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি, মেঘনা পেট্রোলিয়াম পিএলসি, এমজেএল বাংলাদেশ পিএলসি, অলিম্পিক ইন্ডাসট্রিজ লিমিটেড, পদ্মা অয়েল পিএলসি, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি, পাইওনিয়র ইন্সুরেন্স কোম্পানি লি, প্রাইম ব্যাংক পিএলসি, সোনালি পেপার অ্যান্ড বোর্ডস মিলস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ পিএলসি, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি এবং ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
উল্লেখ্য, সিএসই-৩০ ইনডেক্স-এ অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ৪৪.৬৯% এবং ফ্রি-ফ্লোট বাজার মূলধনসহ সব নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা প্রায় ৪৩.১৩%।