ঝড় নিয়ে বাংলাদেশে বসবাসকারী মার্কিন নাগরিকদের সতর্ক করেছে দূতাবাস

ঝড় নিয়ে বাংলাদেশে বসবাসকারী মার্কিন নাগরিকদের সতর্ক করেছে দূতাবাস

বাংলাদেশে ভ্রমণরত বা বসবাসকারী যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ঝড়ের মৌসুমকে কেন্দ্র করে নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ দেশটির দূতাবাস।

সোমবার (২০ জুলাই) মার্কিন দূতাবাস এক বার্তায় বলেছে, এখন ঘূর্ণিঝড়ের মৌসুম।বাংলাদেশে ভ্রমণরত বা বসবাসকারী যুক্তরাষ্ট্রের নাগরিকেরা ঝড়ের পূর্বপ্রস্তুতির জন্য নিচের পরামর্শগুলো অনুসরণ করুন–

যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তা পেতে step.state.gov-এ STEP-এর জন্য নিবন্ধন করুন। বড় কোনো ঝড়ের সময় STEP আমাদের জন্য আপনার বা আপনার দেওয়া জরুরি নম্বরে যোগাযোগ করা আরও সহজ করে তোলে।

বার্তায় উল্লেখ করা হয়, পরিকল্পনা তৈরি রাখুন– ফ্লাইট না পাওয়া গেলে ঝড়ের সময় কীভাবে নিরাপদ থাকবেন এবং প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ রাখবেন। এ ধরনের পরিস্থিতি ঘটলে কী করবেন, তা নিয়ে আলোচনা করুন।

জরুরি সরঞ্জামগুলো প্রস্তুত রাখুন। আপনার পাসপোর্ট, প্রয়োজনীয় কাগজপত্র, প্রেসক্রিপশন অনুযায়ী নেওয়া ওষুধ এবং স্থানীয় মুদ্রার মতো গুরুত্বপূর্ণ জিনিস রাখার জন্য একটি পানিরোধী প্লাস্টিক ব্যাগ সঙ্গে রাখা ভালো।

পাশাপাশি আপনার মোবাইল ফোনের জন্য বহনযোগ্য চার্জার, টর্চলাইট ও পর্যাপ্ত পানিসহ প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখার বিষয়টি নিশ্চিত করুন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS