জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার খবর ভিত্তিহীন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
সোমবার (২০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রতিবাদলিপিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবাদলিপিতে বলা হয়, দুটি পত্রিকার অনলাইন সংস্করণে ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হককে ওএসডি করেছে সরকার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সিনিয়র সচিব নিজেই প্রতিবেদককে তার ওএসডি হওয়ার কথা জানিয়েছেন।
প্রতিবাদলিপিতে বলা হয়, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন। ভবিষ্যতে এ ধরনের সংবাদ পরিবেশন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।